১৪ দিনের ব্যবধানে মেসিকে ছাড়িয়ে গেলেন ইয়ামাল

স্পোর্টস ডেস্ক
২২ জুন ২০২৬, ০৩:২৭আপডেট : ২২ জুন ২০২৬, ০৩:২৭

উত্তর আমেরিকা বিশ্বকাপে সবচেয়ে কম বয়সে গোল করার রেকর্ডে মেসিকে পেছনে ফেললেন তরুণ সেনসেশন লামিন ইয়ামাল।

সৌদি আরবের বিপক্ষে স্পেনের হয়ে প্রথম গোলটি করেছিলেন ইয়ামাল। এই গোল করার সময় তার বয়স ছিল ১৮ বছর ৩৪৩ দিন। বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে কম বয়সে গোল করা খেলোয়াড়দের তালিকায় অষ্টম স্থানে জায়গা করে নিলেন স্পেনের এই তারকা।

২০০৬ সালের বিশ্বকাপে সার্বিয়া ও মন্টেনেগ্রোর বিপক্ষে ৬-০ ব্যবধানের জয়ের ম্যাচে গোল করেছিলেন মেসি। তখন তার বয়স ছিল ১৮ বছর ৩৫৭ দিন। বিশ্বকাপে প্রথম গোলে দুই জনের বয়সের ব্যবধান মাত্র ১৪ দিনের।

পাশাপাশি বিশ্বকাপে গোল করা স্পেনের সবচেয়ে কম বয়সী খেলোয়াড়দের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন ইয়ামাল। তার সামনে আছেন কেবল জাভি। ২০২২ সালের বিশ্বকাপে কোস্টারিকার বিপক্ষে ৭-০ ব্যবধানের জয়ের ম্যাচে ১৮ বছর ১১০ দিন বয়সে গোল করেছিলেন তিনি।

সর্বকালের সেরা রেকর্ডটি পেলের দখলে। ১৯৫৮ সালের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ওয়েলসের বিপক্ষে গোল করার সময় এই ব্রাজিলিয়ান কিংবদন্তির বয়স ছিল মাত্র ১৭ বছর ২৩৯ দিন। বিশ্বকাপ ইতিহাসে ১৮ বছর পূর্ণ হওয়ার আগে গোল করা একমাত্র খেলোয়াড় তিনিই।

বিশ্বকাপে দলের প্রথম গোল করা তালিকায় অবশ্য পেলের পরই আছেন ইয়ামাল। ১৮ বছর বা তার কম বয়সী কোনও খেলোয়াড়ের করা ম্যাচের প্রথম গোলের রেকর্ড এত দিন ছিল শুধু পেলের। ১৯৫৮ বিশ্বকাপে ওয়েলসের বিপক্ষে পেলের গোলটা ছিল সেই ম্যাচে ব্রাজিলের প্রথম। ৬৮ বছর পর সেই অনন্য তালিকায় নিজের নাম উঠালেন ইয়ামাল।

/টিএ/এফআর/
সম্পর্কিত
১০ জনের বেলজিয়ামকে রুখে দিয়েছে ইরান
সৌদি আরবকে বিধ্বস্ত করে সমালোচনার জবাব দিয়েছে স্পেন
পেলের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল 
সর্বশেষ খবর
ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় শিবির নেতা জিসান রিমান্ডে
ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় শিবির নেতা জিসান রিমান্ডে
১০ জনের বেলজিয়ামকে রুখে দিয়েছে ইরান
১০ জনের বেলজিয়ামকে রুখে দিয়েছে ইরান
অনেকটাই সুস্থ মির্জা আব্বাস, দেশে ফিরছেন কবে?
অনেকটাই সুস্থ মির্জা আব্বাস, দেশে ফিরছেন কবে?
বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ আছে, তবে পরিশ্রম করতে হবে: প্রধানমন্ত্রী
বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ আছে, তবে পরিশ্রম করতে হবে: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
‘লক্করঝক্কর’ বাসের শহরে চলবে ২৫০০ কোটির ইলেকট্রিক বাস 
‘লক্করঝক্কর’ বাসের শহরে চলবে ২৫০০ কোটির ইলেকট্রিক বাস 
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
গ্রাহকদের নতুন করে যে বার্তা দিলো ইসলামী ব্যাংক
গ্রাহকদের নতুন করে যে বার্তা দিলো ইসলামী ব্যাংক
লন্ডনে ‘হামলার’ মামলায় কী হ‌তে পা‌রে হাসনা‌ত আব্দুল্লাহর 
লন্ডনে ‘হামলার’ মামলায় কী হ‌তে পা‌রে হাসনা‌ত আব্দুল্লাহর 
বিসিএস ভাইভার নম্বর নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী
বিসিএস ভাইভার নম্বর নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী