রানী হামিদের হাত থেকে পুরস্কার নিলেন চ্যাম্পিয়ন পরাগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২১ আগস্ট ২০২৫, ১৭:২০আপডেট : ২১ আগস্ট ২০২৫, ১৭:২০

পণ পাওয়ার চেস ক্লাবের নতুন ভেন্যু নারায়ণগঞ্জের রূপায়ণ টাউনে বাংলাদেশ ও ভারতের দাবাড়ুদের অংশগ্রহণে আন্তর্জাতিক রাউন্ড রবিন লিগ দাবা টুর্নামেন্ট আজ বৃহস্পতিবার শেষ হয়েছে। ফাইনাল ৯ রাউন্ডের খেলা শেষে ৭ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন মেহেদী হাসান পরাগ। 

৯ খেলায় সাড়ে ৭ পয়েন্ট পেয়ে টাইব্রেকিংয়ে প্রথম রানার-আপ ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ। সাড়ে ৬ পয়েন্ট পেয়ে দ্বিতীয় রানার-আপ আবু সুফিয়ান শাকিল। 

বিজয়ীদের মাঝে মোট ৪০ হাজার টাকা এবং ট্রফিসহ পুরস্কার বিতরণ করেন পণ পাওয়ার চেস ক্লাবের সভাপতি আন্তর্জাতিক মাস্টার এবং জাতীয় দাবা প্রশিক্ষক আবু সুফিয়ান শাকিল, দেশ বরেণ্য দাবাড়ু, বাংলাদেশ দাবার কিংবদন্তি মহিলা আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ এবং স্বনামধন্য আন্তর্জাতিক দাবা বিচারক হারুন অর রশিদ। উক্ত প্রতিযোগিতায় দাবাড়ুদের জন্য ছিল উন্নত মানের আবাসন এবং খাওয়ার ব্যবস্থা। বাংলাদেশ দাবা ফেডারেশনের পৃষ্ঠপোষকতা এবং সহযোগিতায় আসন্ন অক্টোবর মাসে পণ পাওয়ার চেস ক্লাব আন্তর্জাতিক মাস্টার নর্ম টুর্নামেন্ট আয়োজন করবে বলে জানা গেছে। 

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি