জুলাই রেভল্যুশন ফেন্সিংয়ে চ্যাম্পিয়ন আনসার 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
৩০ আগস্ট ২০২৫, ২১:৫৫আপডেট : ৩০ আগস্ট ২০২৫, ২১:৫৫

শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে শনিবার শেষ হয়েছে জুলাই রেভল্যুশন ফেন্সিং চ্যাম্পিয়নশিপ। এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার। প্রথম রানার্স আপ হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। দ্বিতীয় রানার্স আপ হয়েছে মিরপুর ফেন্সিং ক্লাব।

চ্যাম্পিয়ন আনসার জিতেছে ৫টি সোনা, ৫টি রুপা ও ৬টি ব্রোঞ্জ। ২টি করে ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ সেনাবাহিনী ও মিরপুর ফেন্সিং ক্লাব।

শনিবার মেয়েদের ফয়েল একক ইভেন্টে সোনা জিতেছেন জেসমিন আক্তার জুঁই, রুপা নাজিরা খাতুন। ব্রোঞ্জ জিতেছেন দু’জন-মেহজাবিন মোস্তফা ও এমিলি রায় ইশা। 

মেয়েদের সাবের এককে সোনা জিতেছেন অঞ্জলী গোস্বামী। রুপা জিতেছেন মাহবুবা খাতুন। বোঞ্জ জিতেছেন দুজন-রোকসানা খাতুন ও সুমাইয়া আক্তার মুক্তা। সবাই বাংলাদেশ আনসারের ফেন্সার।  

জুলাই রেভল্যুশন ফেন্সিং চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌ বাহিনী, আনসার ও ভিডিপি, বিজিবি, বেসরকারি বিশ্ববিদ্যালয়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাব সমূহ।

খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ফেডারেশনের সভাপতি মেজর (অব.) কামরুল ইসলাম। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক বসুনিয়া এম আশিকুল ইসলাম, কার্যনির্বাহী কমিটির সদস্য রেজাউর রহমান সিনহা, সদস্য শফিকুর রহমান।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী