প্রধানমন্ত্রীর কাছে আলীগঞ্জ মাঠ রক্ষার আবেদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মার্চ ২০১৬, ২০:২৫আপডেট : ২৯ মার্চ ২০১৬, ২০:২৭

প্রধানমন্ত্রীর কাছে আলীগঞ্জ মাঠ রক্ষার আবেদননারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী এক মাঠ আলীগঞ্জ। এই মাঠে নিয়মিত ফুটবল ,ক্রিকেট, ভলিবল, হ্যান্ডবলসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে আলীগঞ্জ ক্লাব। আশির দশকে এই মাঠে দেশ-বিদেশের তারকা ক্রিকেটাররা খেলেছেন। কয়েক মাস আগেও ঢাকা সোনালী অতীত ক্লাব ও নারায়ণগঞ্জ সোনালী অতীত ক্লাবের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ হয়েছিল। সেই ম্যাচে যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, সাবেক তারকা ফুটবলার হাসানুজ্জামান খান বাবলু, সত্যজিত দাস রুপু, জসিমউদ্দিন জোসীরা খেলেছিলেন। কিন্তু এই মাঠে খেলার স্বাভাবিক পরিবেশ নষ্ট করে সরকারি কর্মকর্তাদের আবাসনের জন্য ভবন নির্মাণ করার সিদ্ধান্ত হয়েছে। সম্প্রতি একনেকের সভায় এ বিষয়ে একটি বিলও অনুমোদন হয়েছে। যার প্রতিবাদ করেছে নারায়ণগঞ্জের ক্রীড়ামোদীরা।

২০১৫ সালের ১৭ সেপ্টেম্বর প্রায় ২৫ হাজার ক্রীড়ামোদীর স্বাক্ষরে প্রধানমন্ত্রী বরাবর মাঠ রক্ষার ব্যাপারে একটি স্মারকলিপি প্রেরণ করা হয়েছিল। আজ মঙ্গলবার বাফুফে ভবনে নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা ও নারায়ণগঞ্জ জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। সেখানে নারায়ণগঞ্জ ডিএসএ’র সাধারণ সম্পাদক ও ডিএফএ’র সভাপতি তানভীর আহমেদ টিটো বলেন, ‘আমরা এই সংবাদ সম্মেলনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই। খেলার মাঠে কোনও স্থাপনা না করার অনুরোধ জানাই।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের কৃতি সংগঠক কুতুবউদ্দিন আকসির, জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক ফারুক আহমেদ ও সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন।

প্রধান নির্বাচক ফারুক আহমেদ নারায়ণগঞ্জেরই সন্তান। আলীগঞ্জ মাঠ বাঁচানো প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি ক্রিকেট বোর্ড সভাপতির সঙ্গে এই বিষয়ে আলোচনা করতে পারি। এতে একটি সমাধান হলেও হতে পারে।’

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের