প্রথমবার হোম-অ্যাওয়ে ভিত্তিক স্কুল হ্যান্ডবল

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৫ সেপ্টেম্বর ২০২৫, ২২:০৪আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২২:০৪

হ্যান্ডবলে প্রথমবারের মতো চালু হচ্ছে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিক খেলা।  আগামী ১৮ সেপ্টেম্বর পল্টনের শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী স্টেডিয়ামে শুরু হচ্ছে পোলার আইসক্রিম ২৯তম স্কুল হ্যান্ডবল। প্রতিযোগিতায় বালক ও বালিকা দুই বিভাগে অংশ নেবে ২৬টি স্কুল। এর মধ্যে প্লেট পর্বের বালক বিভাগে চার গ্রুপে অংশ নেবে ১৬টি দল। বালক ও বালিকা উভয় বিভাগে কয়েক ধাপ পেরিয়ে চারটি দল সুপার ফোরে খেলবে। সেই সুপার ফোরের চার দল একে অন্যের স্কুলে গিয়ে খেলবে। অনেকটা ফুটবলের হোম অ্যান্ড অ্যাওয়ের আদলে।

এ নিয়ে ফেডারেশনের সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমেদ সংবাদ সম্মেলনে  বলেছেন, ‘শীর্ষ স্কুলগুলোর হ্যান্ডবল খেলার ব্যবস্থা রয়েছে। যে স্কুলের নেই বা স্বাগতিক হতে পারবে না তারা ফেডারেশনের কোর্ট ব্যবহার করবে। স্কুলগুলোতে হ্যান্ডবল আরও জনপ্রিয় ও আকর্ষণীয় করতে আমাদের এই উদ্যোগ।’

স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতা করছে ঢাকা আইসক্রিম ইন্ডাস্ট্রিজ লিমিটেড। 

স্কুল হ্যান্ডবল উপলক্ষে সোমবার ফেডারেশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে সংবাদ সম্মেলন। এ সময় উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ, টেকনিক্যাল কমিটির যুগ্ম সদস্য সচিব সাঈদ আহমেদ, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ঢাকা আইসক্রীম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের হেড অব মার্কেটিং আবদুল্লাহ আল মামুনসহ অন্যরা।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে