ভারতে শিরোপা জিতলেন গলফার জামাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩৭আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ২১:২৪

এই বছর আরও একটি শিরোপা পেলেন বাংলাদেশের গলফার জামাল হোসেন। ভারী বৃষ্টির কারণে এক রাউন্ড আগেই তেলেঙ্গানা গোলকোন্ডা মাস্টার্স গলফ টুর্নামেন্টের শিরোপা উঠেছে তার হাতে।

টুর্নামেন্টের তৃতীয় রাউন্ড শেষে শীর্ষে থাকা জামালকেই চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে। প্রফেশনাল গলফ ট্যুর অব ইন্ডিয়া (পিজিটিআই) আয়োজিত এই আসরে এটি তার ক্যারিয়ারের ষষ্ঠ শিরোপা।

হায়দ্রাবাদের গোলকোন্ডা গলফ কোর্সে এই টুর্নামেন্টে শুরু থেকেই দারুণ ফর্মে ছিলেন জামাল। প্রথম রাউন্ড থেকেই লিডারবোর্ডের শীর্ষে থাকা এই অভিজ্ঞ গলফার শেষ পর্যন্ত শ্রেষ্ঠত্ব ধরে রাখেন।

প্রতিকূল আবহাওয়ার কারণে টুর্নামেন্টের চতুর্থ ও শেষ রাউন্ড বাতিল করার সিদ্ধান্ত নেয় আয়োজকরা। তিন রাউন্ডের খেলা শেষে  জামাল হোসেন মোট ২৩-আন্ডার পার ১৮৭ স্কোর নিয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী ভারতের অক্ষয় শর্মার চেয়ে চার শট এগিয়ে থেকে চ্যাম্পিয়ন হয়েছেন। জিতেছেন ১৫ লাখ রুপি।

/টিএ/এমএইচআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের