তায়কোয়ান্দোতে আবারও দ. কোরিয়ান কোচ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ অক্টোবর ২০২৫, ১১:৪১আপডেট : ১৩ অক্টোবর ২০২৫, ১১:৪৬

এসএ গেমসে তায়কোয়ান্দোতে দেশের হয়ে মিজানুর রহমান ও দীপু চাকমা স্বর্ণপদক জিতেছিলেন। সে সময় থেকে দক্ষিণ কোরিয়ান কোচের সান্নিধ্য পেয়ে এসেছিলেন তারা। এবার ফেডারেশনের নতুন কমিটি আবারও সে দেশেরই কোচ নিয়ে এসেছে।

আসন্ন ১৪তম সাউথ এশিয়ান গেমস (এসএ গেমস) এবং ২০তম এশিয়ান গেমস সামনে রেখে কোরিয়ার অভিজ্ঞ পুমসে কোচ জুন গিউ চোইকে নিয়োগ দিয়েছে ফেডারেশন।

রবিবার (১২ অক্টোবর) রাতে দক্ষিণ কোরিয়া থেকে ঢাকায় এসে পৌঁছান নতুন এই কোচ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তায়কোয়ান্দো ফেডারেশনের কর্মকর্তারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।

বাংলাদেশ তায়কোয়ান্দো দল বর্তমানে বিকেএসপিতে আবাসিক প্রশিক্ষণ ক্যাম্পে রয়েছে। আগামী বছর দুটি বড় আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য প্রস্তুত হচ্ছে তারা। আগামী বছরের ২৩-৩১ জানুয়ারি পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৪তম সাউথ এশিয়ান গেমস। এরপর ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের আইচি-নাগোয়া শহরে অনুষ্ঠিত হবে ২০তম এশিয়ান গেমস। এই দুই গুরুত্বপূর্ণ গেমসে ভালো ফল নিশ্চিত করার উদ্দেশ্যেই ফেডারেশন একজন অভিজ্ঞ বিদেশি কোচের প্রয়োজনীয়তা অনুভব করছিল।

ফেডারেশন আপাতত চার মাসের জন্য জুন গিউ চোইয়ের সঙ্গে চুক্তি করেছে। নতুন কোচ আগামী বছর ৩১ জানুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করবেন। পরবর্তী সময়ে তার পারফরম্যান্সের ভিত্তিতে চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে। জানা গেছে, কোরিয়ান কোচের থাকা-খাওয়ার ব্যয় এবং মাসিক বেতন (৩,৫০০ মার্কিন ডলার) সম্পূর্ণভাবে বাংলাদেশ তায়কোয়ান্দো ফেডারেশন বহন করছে।

/টিএ/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী