‘নেশা করলে প্রমাণ দিক বা ডোপ টেস্ট করুক’

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২২ অক্টোবর ২০২৫, ১৯:৩৬আপডেট : ২২ অক্টোবর ২০২৫, ১৯:৫৫

আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে পাকিস্তানে ১৪তম সাউথ এশিয়ান গেমস রয়েছে। অন্য ডিসিপ্লিনের মতো তায়কোয়ান্দোতেও অংশ নেবে বাংলাদেশ। এরই মধ্যে তায়কোয়ান্দো দলের অনুশীলন চললেও সমস্যা রয়েই আছে। ২০১৯ এসএ গেমসে স্বর্ণপদক জয়ী দীপু চাকমাকে সপ্তাহখানেক আগে আবাসিক ক্যাম্প থেকে বহিষ্কারের পর আজ বুধবার খেলোয়াড়দের একটি অংশ বর্তমান কমিটির পদত্যাগ দাবি করে মানববন্ধন করে জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যানের কাছে চিঠিও দিয়েছে। 

দীপু চাকমাকে শৃঙ্খলাভঙ্গের কারণে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে ফেডারেশন। ফেডারেশনের সহ-সভাপতি হাসানুজ্জামান বাবলু আজ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘গত ২৫ বছর যারা ফেডারেশনকে ব্যবহার করে ব্যবসা বাণিজ্য করে আসছিল তাদের অনুসারীদের কেউ কেউ মানববন্ধন ও আমাদের পদত্যাগ দাবি করেছে। যারা তায়কোয়ান্দো ক্যাম্পে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে তাদের একজন হলো দীপু চাকমা। সে সিনিয়র খেলোয়াড় হিসেবে অন্যদের নিয়ে আমাদের বিপক্ষে উসকে দিতো। বিকেএসপির মতো প্রতিষ্ঠানে থেকে নিয়ম ভঙ্গ করে আসছিল। রাত জাগতো, গান বাজনা করতো। ওখানে তার নেশা করাটাও অস্বাভাবিক কিছু নয়। আমরা স্থানীয় চার কোচের কথা অনুযায়ী দীপুকে বহিষ্কার করেছি। এছাড়া নতুন কোরিয়ান কোচ নিয়েও ফেসবুকে খারাপ ভাষায় লিখেছে ও।’ 

এসব অভিযোগ নিয়ে দীপু বলেছেন, ‘১৪ অক্টোবর নতুন কোচের আসা নিয়ে এমনিতেই একটি পোস্ট দিয়েছিলাম ফেসবুকে। একটু ভুল ছিল আমার। এছাড়া প্রতিদিন খেলোয়াড়দের জন্য জাতীয় ক্রীড়া পরিষদ থেকে বরাদ্দ ছিল ৩৫০ টাকা করে। ওই হিসেবে এক মাসে খেলোয়াড়দের হাতখরচ বাবদ ভাতা পাওয়ার কথা সাড়ে ১০ হাজার টাকা। সেই টাকা ঠিকমতো দেওয়া হয়নি। খাওয়া নিয়ে সমস্যা ছিল। সিনিয়র খেলোয়াড় হিসেবে সবার হয়ে সমস্যার কথা কর্মকর্তাদের বললেই রোষানলে পড়তে হয়েছিল। এসব কারণে আমাকে বাদ দেওয়া হয়েছে। আর সাধারণ সম্পাদক বলেছেন আমি নাকি নেশা করি। নেশা করলে প্রমাণ দিক বা ডোপ টেস্ট করুক।’

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে