এশিয়ান যুব গেমসে বাংলাদেশের দ্বিতীয় ব্রোঞ্জ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৩ অক্টোবর ২০২৫, ১৬:২২আপডেট : ২৩ অক্টোবর ২০২৫, ১৬:২২

বাহরাইনে তৃতীয় এশিয়ান যুব গেমসে ইতিহাস সৃষ্টি করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ বালক কাবাডি দল। প্রথমবারের মতো এই টুর্নামেন্টে ব্রোঞ্জ পদক জয় করেছে। এর আগে বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ বালিকা কাবাডি দল শ্রীলঙ্কাকে হারিয়ে প্রথম পদক জিতেছিল। এখন পর্যন্ত মোট দুটি ব্রোঞ্জ পদক পেলো বাংলাদেশ।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ঈসা স্পোর্টস সিটিতে তাদের শেষ ম্যাচে বাংলাদেশ বালক কাবাডি দল স্বাগতিক বাহরাইনকে ১০৬-১৭ পয়েন্টের বিশাল ব্যবধানে হারায়। এই জয়ের ফলে কাবাডি ডিসিপ্লিনে অংশগ্রহণকারী ৭টি দলের মধ্যে বাংলাদেশ তৃতীয় স্থান অর্জন করে। 

টুর্নামেন্টে বাংলাদেশের শুরুটা ছিল কঠিন। প্রথম ম্যাচে শক্তিশালী ভারতের কাছে পরাজিত হওয়ার পর, তারা দ্বিতীয় ম্যাচে ইরানকে হারিয়ে ঘুরে দাঁড়ায়। এরপর শ্রীলঙ্কাকে পরাজিত করে টানা দ্বিতীয় জয় তুলে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা। তবে দুর্ভাগ্যজনকভাবে থাইল্যান্ডের কাছে অল্প ব্যবধানে হেরে ফাইনালের দৌড় থেকে পিছিয়ে পড়ে বাংলাদেশ। শেষ দুই ম্যাচে পাকিস্তান ও বাহরাইনকে হারালেও ফাইনালে পৌঁছানো সম্ভব হয়নি। 

এশিয়ান যুব গেমসের আগের দুটি আসরে অংশ নিয়েও কোনও পদক জিততে পারেনি বাংলাদেশ। তবে এবার কাবাডি ডিসিপ্লিনের হাত ধরে বাংলাদেশ এখন পর্যন্ত দুটি ব্রোঞ্জ পদক জয় করেছে।

/টিএ/এমকেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি