বালক এবং বালিকা দুই বিভাগেই চ্যাম্পিয়ন সানিডেল

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
৩০ অক্টোবর ২০২৫, ১৯:৩১আপডেট : ৩০ অক্টোবর ২০২৫, ১৯:৩১

পোলার আইসক্রিম স্কুল হ্যান্ডবলে সুপার সিক্স পর্বের দুটি বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছে সানিডেল।

পল্টনের শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে বৃহস্পতিবার সুপার সিক্স পর্বের শেষ ম্যাচে বালক বিভাগে সানিডেল ৩৬-১৭ গোলে হারিয়েছে নারিন্দা গভ. হাই স্কুলকে। প্রথমার্ধে বিজয়ী দল ১৬-০৯ গোলে এগিয়ে ছিল। ৫ ম্যাচে সব কটিতে জিতে ১৫ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে সানিডেল। 

অন্য দিকে, বালিকা বিভাগের সুপার সিক্সের শেষ ম্যাচেও সানিডেল ১২-৯ গোলে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজকে হারিয়েছে। প্রথমার্ধে বিজয়ী দল ৭-৪ গোলে এগিয়ে ছিল। বালক বিভাগের মতো ৫ ম্যাচে সব কটিতে জিতে ১৫ পয়েন্ট পেয়ে বালিকা বিভাগেও চ্যাম্পিয়ন হয়েছে সানিডেল। 

বালক বিভাগের সেরা খেলোয়াড় হয়েছেন সানিডেল স্কুলের আরিফ ইহতিরাম খান। বালিকা বিভাগে সেরা খেলোয়াড় হয়েছেন সানিডেল স্কুলের ইশরাত মেহজাবিন রাহা। 

এই টুর্নামেন্টের পর হোম ও অ্যাওয়ে পদ্ধতিতে হবে আরেকটি প্রতিযোগিতা। যেখানে বালক বিভাগে খেলবে সানিডেল, সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজ, নারিন্দা গভ. হাই স্কুল ও নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। ওদিকে একইভাবে হোম ও অ্যাওয়ে পদ্ধতিতে বালিকা বিভাগে খেলবে সানিডেল, ভিকারুননিসা নূন স্কুল, শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস স্কুল ও শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়। 

ট্রফি হাতে স্কুলটির অধিনায়ক ফারাজ ফরহাদ উচ্ছ্বসিত। তিনি জানান, ‘আবারও চ্যাম্পিয়ন হতে পেরে খুব ভালো লাগছে। আগামী টুর্নামেন্টেও আশা করি এটা ধরে রাখতে পারবো। আমাদের কোচের জন্য মূলত চ্যাম্পিয়ন হয়েছি। তিনি সারা বছর খুব ভোরে উঠে অনুশীলন করিয়েছেন আমাদের। এই সাফল্যের সব কৃতিত্ব তাই কোচের।’

খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম। এসময়ে উপস্থিত ছিলেন হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ সহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তারা।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি