সমালোচনা থাকা স্বাভাবিক, আমি তা মেনে নিচ্ছি: বাংলাদেশ কোচ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ নভেম্বর ২০২৫, ২২:৩০আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ২২:৫৫

ফ্লাডলাইটের নিচে অনুশীলনে সেটপিস নিয়ে ঘাম ঝরাতে দেখা গেছে হামজা-জামালদের। বৃহস্পতিবার জাতীয় স্টেডিয়ামে ফিফা প্রীতি ম্যাচে নেপালের মুখোমুখি হওয়ার আগে শেষ মুহূর্তের প্রস্তুতির দৃশ্য ছিল এমনই। রাত সাড়ে ৮টার ম্যাচে হিমালয়ের দেশটিকে হারিয়ে ১৮ নভেম্বর এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে প্রস্তুতিটা ভালোমতোই করতে চাইছে হাভিয়ের কাবরেরার দল। তবে সবশেষ জুনে ভুটানের বিপক্ষে জয়ের পর আর ধারাবাহিকতা ধরে রাখা যায়নি। এ নিয়ে কাবরেরা আছেন তোপের মুখে।

বুধবার (১২ নভেম্বর) রাতে জাতীয় স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা বলেছেন, 'আমরা কয়েকটি চূড়ান্ত অনুশীলন সেশন করেছি। আগামীকাল একটা প্রস্তুতি ম্যাচ আছে, যা আমাদের জন্য দারুণ এক পরীক্ষা হবে— যাতে আমরা ১৮ তারিখ ভারতের বিপক্ষে মূল ম্যাচের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত হতে পারি।'

ভারত ম্যাচ মূল লক্ষ্য হলেও নেপালকে হারাতে চায় বাংলাদেশ। কাবরেরার পরিষ্কার কথা, 'আমাদের মূল লক্ষ্য ভারত ম্যাচ, কিন্তু তার আগে কাল আমরা নেপালের বিপক্ষে  ম্যাচটা জিততে চাই, কারণ আমরা জয়ের মানসিকতা তৈরি করতে চাই।’

শেষ কয়েকটা ম্যাচ খুব কাছাকাছি ছিল, কিন্তু... এখন আমাদের সেই জয়ের মানসিকতা ধরে রাখতে হবে। ‘তাই কাল থেকেই সেটা শুরু হবে। নেপালের বিপক্ষে আমরা অনেক বিষয় প্রয়োগ করতে চাই, যেগুলো ভারতের ম্যাচে দেখতে চাইবো। আমরা বিশ্বাস করি আমরা সঠিক পথে আছি।’ সমর্থকরা কাবরেরাকে দেখতে চায় না। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে সমালোচনা কম নয়। এ নিয়ে প্রশ্নের উত্তরে স্প্যানিশ কোচ বলেছেন, 'হ্যাঁ, আমি শুনেছি ভারতের বিপক্ষে ম্যাচের টিকিট মাত্র চার মিনিটে বিক্রি শেষ হয়েছে—অসাধারণ ব্যাপার। তবে সমালোচনা থাকা স্বাভাবিক, আমি তা মেনে নিচ্ছি—এটাই আমার অবস্থান। কিন্তু আমি বিশ্বাস করি, সবাই দলটার পাশে আছে। কালকের ম্যাচ আমাদের সুযোগ, যাতে সবাই আবার বিশ্বাস পায় যে ভারতকে হারানো সম্ভব।'

এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের আশা নেই। তারপরও ভারত ম্যাচ গুরুত্ব পাচ্ছে কাবরেরার কাছে, 'আমাদের জন্য ভারতের ম্যাচ এখনও সবচেয়ে গুরুত্বপূর্ণ। এশিয়ান কাপের আশা না থাকলেও ভারতের বিপক্ষে জয় সমর্থকদের হতাশা অনেকটাই দূর করবে। একটা অফিসিয়াল ম্যাচে ভারতকে হারানোই হবে সবচেয়ে বড় পুরস্কার।'

/টিএ/এম/এমওএফ/
সম্পর্কিত
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
ইরানের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াডেও ঠাঁই হলো না ‘বিতর্কিত’ আজমুনের 
ভারতে বিশ্বকাপ সম্প্রচারের দায়িত্ব পেলো জি এন্টারটেইনমেন্ট
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি