আমরা কোয়ালিফাই করার জন্য এসেছি: চীনে বললেন বাংলাদেশ কোচ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ নভেম্বর ২০২৫, ১৮:১৩আপডেট : ২১ নভেম্বর ২০২৫, ১৮:২৭

অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইয়ে শনিবার (২২ নভেম্বর) বেলা ১২টায় মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। চীনের চংকিংয়ে ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ তিমুর লেসেথে। প্রতিপক্ষ সম্পর্কে তেমন ধারণা না থাকলেও নিজেদের খেলাটা খেলে সামনের দিকে এগিয়ে যেতে চায় গোলাম রব্বানী ছোটনের দল। লক্ষ্য তাদের বাছাই পর্ব পেরোনো।

শুক্রবার (২১ নভেম্বর) সেখানে সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের কোচ বলেছেন, এখানে ছেলেরা খুব খুশি। বাছাই পর্ব খেলার জন্য মুখিয়ে আছে। এখানে সবাই ভালো দল। চীন এবং বাহরাইনে তাদের ভালো ফুটবল অবকাঠামো আছে। আমরা এখানে, আর বাকি যারা আছি, তারা হলো—পূর্ব তিমুর, ব্রুনাই ও শ্রীলঙ্কা। তারাও উন্নতি করছে।

আমরা নিজেদেরকে ফোকাস করবো, আমাদের গেম প্ল্যানে আমরা থাকবো।  আমরা ম্যাচ বাই ম্যাচ ধারাবাহিকভাবে ভালো খেলার চেষ্টা করবো। আর আমরা এখানে কোয়ালিফাই করার জন্য এখানে আসছি।

প্রতিপক্ষ নিয়ে নারী ফুটবলে একসময়ের সফল কোচ বলেন, তিমুর লেসেথের সঙ্গে আমরা বয়সভিত্তিক পর্যায়ে খেলিনি। তাদের খেলা বোঝার জন্য  ভিডিও খোঁজার চেষ্টা করেছি, কিন্তু তেমন একটা ভিডিও পাওয়া যায়নি। তাদের সম্পর্কে ধারণা কম। কিন্তু আমরা আমাদের টিম প্ল্যান অনুযায়ী খেলবো এবং জয়ের জন্য মাঠে নামবো।

অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল আশাবাদী কণ্ঠে বলেন, আমরা শনিবার  প্রথম ম্যাচে মাঠে নামবো। আমাদের প্রতিপক্ষ হচ্ছে তিমুর লেসেথে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এই ম্যাচ ভালো করতে পারি। ধাপে ধাপে ভালো করে আমরা যেন এখান থেকে ভালো একটা রেজাল্ট নিয়ে দেশে ফিরে যেতে পারি।

এরপরই যোগ করেন, বর্তমানে বাংলাদেশ ফুটবলটা যেভাবে এগিয়ে যাচ্ছে, সিনিয়র টিম যেভাবে নিজেদেরকে প্রমাণ করছে—ইনশাআল্লাহ, আমরাও সেই ধারাবাহিকতা বজায় রাখতে চাই।  আমরাও এখানে প্রথম ম্যাচটা জয় দিয়ে শুরু করবো।

 

/টিএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী