স্বাধীনতা দিবস সাইক্লিংয়ে চ্যাম্পিয়ন রাশিদা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ এপ্রিল ২০১৬, ১৯:৪৮আপডেট : ০১ এপ্রিল ২০১৬, ১৯:৫২

স্বাধীনতা দিবস সাইক্লিংয়ে চ্যাম্পিয়ন রাশিদা স্বাধীনতা দিবস সাইক্লিংয়ের সিনিয়র মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশ আনসারের রাশিদা বেগম। ঢাকা সাইক্লিং ক্লাবের ব্যবস্থাপনায় আজ শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম চত্বরে অনুষ্ঠিত প্রতিযোগীতায় দ্বিতীয় হন একই দলের মৌসুমী বেগম এবং তৃতীয় হন দিনাজপুরের গীতা রায়। বিজয়ীদের ক্রেস্টসহ সহ যথাক্রমে পাঁচ হাজার, তিন হাজার ও দুই হাজার করে টাকা দেওয়া হয়।

প্রতিযোগিতায় বালিকা অনূর্ধ্ব-১৬ ক্যাটাগরিতে আনসার দলের রিমা খাতুন প্রথম হয়ে পুরস্কার পান একটি বাইসাইকেল ও ক্রেস্ট। দ্বিতীয় হন একই দলের শাবনুর আক্তার। তিনি পুরস্কার হিসেবে পান তিন হাজার টাকা ও ক্রেস্ট। তৃতীয় হয়ে দুই হাজার টাকা ও ক্রেস্ট পান এলিনা হক।

বালক অনূর্ধ্ব-১৬ ক্যাটাগরিতে মো. ফাহমিদ হোসেন খান প্রথম হয়ে পান একটি বাইসাইকেল ও ক্রেস্ট। শাওন খান দ্বিতীয় হয়ে পান তিন হাজার টাকা ও ক্রেস্ট। তৃতীয় হওয়া আবরার ফারদিন পান দুই হাজার টাকা ও ক্রেস্ট।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার, এম.পি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নৃত্যশিল্পী মুনমুন আহাম্মেদ ও মো. আনিস উজ-জামান।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকা সাইক্লিং ক্লাবের সভাপতি জোবেরা রহমান লিনু। এসময় আরও উপস্থিত ছিলেন হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের প্রশাসক মো. ইয়াহিয়া, ঢাকা সাইক্লিং ক্লাবের সহসভাপতি ও কলামিস্ট ইকরাম উজ্জমান ও সাধারণ সম্পাদক রবিউল হাসান খান মনাসহ অন্যান্যরা। উল্লেখ্য, এবারের প্রতিযোগিতায় চারটি ক্যাটাগরিতে ছেলে ও মেয়েসহ মোট ১২০জন খেলোয়াড় অংশ নেন।

/আরএম/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি