প্রথমবার তামিলনাড়ুর ঐতিহ্যবাহী পোশাক পরে ফুরফুরে মেজাজে আমিরুলরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ডিসেম্বর ২০২৫, ১৮:৪৫আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৫, ১৮:৪৫

অনূর্ধ্ব ২১ বিশ্বকাপ হকিতে শনিবার (৬ ডিসেম্বর) শক্তিশালী দক্ষিণ কোরিয়ার সঙ্গে আবারও লড়াইয়ে নামতে যাচ্ছে বাংলাদেশ দল। তার আগে শুক্রবার ছুটি কাটিয়েছে আমিরুল-রকিবুলরা। ছুটি পেয়ে ভারতের দক্ষিণের জনগণের ঐতিহ্যবাহী পোশাক ধুতি পরে ঘুরে বেরিয়েছেন লাল-সবুজের প্রতিনিধিরা। অনেকটাই ফুরফুরে মেজাজে রয়েছেন আব্দুল্লাহ-সাজুরা।

শুক্রবার অনুশীলন না থাকায় সকালে মাদুরাইয়ের হোটেল থেকে আরেক  দর্শনীয় স্হানে ঘুরতে যান সবাই। সেখান থেকে ঘুরে এসে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর দেওয়া লাঞ্চে অংশ নেন সবাই।  সেখানে সবাই ধুতি পরেই ছিলেন।

হঠাৎ করে পুরো দল দক্ষিণের ঐতিহ্যবাহী পোশাক পরার কারণ ব্যাখ্যা করতে গিয়ে হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. কর্নেল (অব.) রিয়াজুল হাসান বাংলা ট্রিবিউন কে বলেছেন, ‘আজ আমাদের অনুশীলন ছিল না। ছেলেরা ছুটির মেজাজে সময় কাটাচ্ছে। এছাড়া এখানে দুপুরে প্রোগ্রাম ছিল। মুখ্যমন্ত্রীর লাঞ্চ প্রোগ্রামে সবাই তামিলদের ঐতিহ্যবাহী পোশাক পরেছে। আয়োজকরা সব দলকে তাদের পোশাক সরবরাহ করেছে। তাদের প্রতিনিধি এসেই তা পরিয়ে দিয়েছে।  ওই পোশাক পরেই অনুষ্ঠানে গিয়েছি আমরা। এটা একটা নতুন অভিজ্ঞতা হলো সবার। সময়টা সবাই খুব উপভোগ করেছে।’

আগের ম্যাচের গোলদাতা মোহাম্মদ সাজু তো বললেন, ‘আমি এই পোশাকটা বেশ উপভোগ করছি।’

শনিবার দক্ষিণ কোরিয়ার বিপক্ষে স্হান নির্ধারণী ম্যাচ। আগে গ্রুপ পর্বে ৩-৩ গোলে ড্র ছিল। কালও ইতিবাচক ফল করার লক্ষ্য সবার।

/টিএ/এপিএইচ/
সম্পর্কিত
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি