ইতিহাস গড়ে আন্তর্জাতিক ব্যাডমিন্টনে মিশ্র দ্বৈতের ফাইনালে জুমার-ঊর্মি

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৯ ডিসেম্বর ২০২৫, ২৩:২১আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৫, ২৩:২১

সকালে সেমিফাইনালে উঠে ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছিলেন। আর রাতে ফাইনালে জায়গা করে নিয়ে গড়লেন ইতিহাস। ইউনেক্স–সানরাইজ বাংলাদেশ আন্তর্জাতিক চ্যালেঞ্জের ইতিহাসে প্রথমবার কোনও ইভেন্টের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। এই কীর্তি গড়েছেন আল আমিন জুমার–ঊর্মি আক্তার জুটি।

এর আগে এই ব্যাডমিন্টন টুর্নামেন্টে বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য ছিল ব্রোঞ্জ পদক। আগামীকাল ফাইনালে শিরোপার জন্য মালয়েশিয়ার দাতু আনিফ ও ক্লারিসা সান জুটির মুখোমুখি হবেন জুমার–ঊর্মি।

শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত মিশ্র দ্বৈতের সেমিফাইনালে থাইল্যান্ডের কুনলাপাত লোথং ও সারিসা জানপেং জুটিকে সরাসরি ২১–১১ ও ২১–১৪ গেমে (২–০ সেটে) হারিয়ে ফাইনাল নিশ্চিত করেন জুমার ও ঊর্মি।

খেলা শেষে ঊর্মি আক্তার বলেন, “সকালেই বলেছিলাম আমরা চ্যাম্পিয়ন হতে চাই। সেই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছি। ফাইনাল নিশ্চিত হয়েছে, এবার স্বর্ণ জিততে চাই।”

আল আমিন জুমার বলেন, “সাত বছর ধরে ঊর্মিকে নিয়ে আমি মিশ্র দ্বৈতে খেলছি। এবারও পারফর্ম ভালো হচ্ছে। এসএ গেমসকে সামনে রেখে যে অনুশীলন করেছি, সেটার সুফল পাচ্ছি।”

বাংলাদেশ দলের কোচ এলিনা সুলতানা বলেন, “দেশের ব্যাডমিন্টনে ইতিহাস তৈরি করেছে ঊর্মি ও জুমার। আশা করি ফাইনালে জিতে সেই ইতিহাস স্বর্ণাক্ষরে লিখে রাখবে তারা।”

/টিএ/এম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি