৫ হাজার ডলারের টুর্নামেন্টে জুমার-অহিদুলদের চ্যালেঞ্জ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২১ ডিসেম্বর ২০২৫, ১৮:৫৫আপডেট : ২১ ডিসেম্বর ২০২৫, ১৮:৫৫

সোমবার থেকে শুরু হচ্ছে ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল সিরিজ। পাঁচদিন ব্যাপী এই টুর্নামেন্টের পর্দা নামবে ২৬ ডিসেম্বর। পল্টনের শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে স্বাগতিক বাংলাদেশসহ ১৮টি দেশ তাতে অংশ নিচ্ছে। নতুন করে যুক্ত হয়েছে কাজাখস্তান। ৫হাজার ডলারের টুর্নামেন্টে  বাংলাদেশের টপ সিডেড হিসেবে আল আমিন জুমার, মোয়াজ্জেম হোসেন অহিদুলরা থাকছেন। তাদের সামনে এবার নতুন চ্যালেঞ্জ।

এর আগের টুর্নামেন্টে ফাইনালে ওঠে ইতিহাস রচনা করেছিলেন জুমার-ঊর্মি। এবারের সিরিজেও ভালো খেলার প্রত্যয় ব্যক্ত করেছেন কুমিল্লার ছেলে জুমার। তার আশা, ‘চ্যালেঞ্জে একক, দ্বৈত, মিশ্রতে খেলেছিলাম। এককে ভালো করতে না পারলেও দ্বৈতে এবং মিশ্র দ্বৈতে ভালো খেলেছিলাম। সিরিজেও সেই যাত্রা অব্যাহত থাকবে। মিশ্র দ্বৈতে ঊর্মিকে নিয়ে রুপা জিতেছি। এবার আমার লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া।’

ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল সিরিজে স্বাগতিক শাটলাররা ভালো করবেন- এমন বিশ্বাস ফেডারেশন সাধারণ সম্পাদক রাসেল কবির সুমনেরও, ‘চ্যালেঞ্জে জুমার-ঊর্মি রানার আপ হয়েছে। আশা করি, সিরিজেও তারা ভালো রেজাল্ট করবে।’ 

সুমন আরও যোগ করেন, ‘আগে  চ্যালেঞ্জ টুর্নামেন্টে যারা খেলেছে, তাদের অধিকাংশই এই সিরিজে খেলবে। কিছু প্লেয়ার চলে গেছে। আজ (রোববার) আবার নতুন কিছু প্লেয়ার যোগ হয়েছে। নতুন একটা দেশ আসছে কাজাখস্তান। যারা এই সিরিজে অংশ নেবে।’

চ্যালেঞ্জ টুর্নামেন্টে প্রাইজমানি ছিল সাড়ে ১৭ হাজার ডলার। সিরিজে ৫ হাজার ডলার। দুই টুর্নামেন্টের পার্থক্য জানতে চাইলে ফেডারেশন সাধারণ সম্পাদক জানান, ‘এখানে মূল্য পার্থক্য হলো পয়েন্টে। চ্যালেঞ্জে বেশি পয়েন্ট, সিরিজে কম।’ 

 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি