হঠাৎ মোহামেডান ছাড়ার ঘোষণা দিলেন মুজাফফরভ!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জানুয়ারি ২০২৬, ১৫:২৪আপডেট : ০১ জানুয়ারি ২০২৬, ১৬:৫৬

দেশের অন্যতম ঐতিহ্যবাহী দল মোহামেডান স্পোর্টিং ক্লাবের মধ্যমাঠের মূল অস্ত্র মুজাফফরভ। চার বছর ধরে একের পর গোলের নেপথ্যে রয়েছেন তিনি। দলের সাফল্যে দারুণ ভূমিকা এই উজবেক তারকার। তবে বাংলাদেশ ফুটবল লিগে মধ্য বিরতির ঠিক আগেই হঠাৎ মোহামেডান ছাড়ার ঘোষণা দিয়েছেন মিডফিল্ডার!

সামাজিক যোগাযোগমাধ্যমে মুজাফফরভ লিখেছেন, ‘আমি সাড়ে চার বছর ধরে মোহামেডান ক্লাবে আছি। আমরা অনেক পুরস্কার জিতেছি। এই ক্লাবে থাকতে পেরে আমি গর্বিত। আমরা অনেক ইতিহাস রচনা করেছি এবং অনেক রেকর্ড স্থাপন করেছি। সব কিছুর জন্য ধন্যবাদ। পারিবারিক কারণে আমি ক্লাব ছেড়ে যাচ্ছি। আমি কখনোই মোহামেডানকে ভুলবো না।’

পারিবারিক কারণ বলতে মুজাফফরভের বাবা অসুস্থ। তার পাশে থাকতেই ক্লাব ছাড়ার ঘোষণা দিয়েছেন। তবে মোহামেডান স্পোর্টিংয়ের ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকীব বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘ও আমাদের বলে গেছে আর খেলবে না। বাবা অসুস্থ। তার পাশে থাকার জন্য। তবে আমরা তাকে চাই। তাকে বোঝানোর চেষ্টা করছি। এই মৌসুমে বাকি ম্যাচগুলো যেন খেলে যায়। আমরা ওকে হারাতে চাই না।’

 

 

/টিএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি