জাতীয় যুব পুরুষ হ্যান্ডবল

সেমিফাইনালে পঞ্চগড়, ঢাকা, যশোর ও কুষ্টিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৩ জানুয়ারি ২০২৬, ১৭:৪২আপডেট : ১৩ জানুয়ারি ২০২৬, ১৭:৪২

টিসিএল জাতীয় যুব পুরুষ হ্যান্ডবল প্রতিযোগিতার সেমিফাইনাল নিশ্চিত করেছে পঞ্চগড়, ঢাকা, যশোর ও কুষ্টিয়া। আগামীকাল বুধবার দুপুর দেড়টায় প্রথম সেমিফাইনালে পঞ্চগড়ের মুখোমুখি হবে যশোর। বিকাল তিনটায় পরের সেমিফাইনালে ঢাকার প্রতিপক্ষ কুষ্টিয়া। প্রতিযোগিতার তৃতীয় দিনে মঙ্গলবার জয় পেয়েছে কুষ্টিয়া, জামালপুর, পঞ্চগড়, চাঁপাইনবাবগঞ্জ ও ঢাকা। 

পল্টনের শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে  ঢাকা দুটি ম্যাচে অংশ নিয়ে সবকটিতেই জয় পেয়েছে। একটি ম্যাচে দলটি ৩১-০৩ গোলে হারিয়েছে ফরিদপুরকে। প্রথমার্ধে ঢাকা ১৭-০২ গোলে এগিয়ে ছিল। এরপর অন্য ম্যাচে ঢাকা ৩৪-২৩ গোলে জয় পেয়েছে যশোরের বিপক্ষে। এই ম্যাচে প্রথমার্ধে ঢাকা এগিয়ে ছিল ১৮-১৩ গোলে। 

অপর খেলায় পঞ্চগড় ৩৪-১৭ গোলে ময়মনসিংহকে হারিয়েছে। বিজয়ী দল প্রথমার্ধে ১৬-১০ গোলে এগিয়ে ছিল। এদিন কুষ্টিয়াও দুই ম্যাচে অংশ নিয়ে দুটি ম্যাচে জয় পেয়েছে। এক ম্যাচে কুষ্টিয়া ২৮-১৫ গোলে মাদারীপুরকে হারিয়েছে। প্রথমার্ধে কুষ্টিয়া ১৫-০৫ গোলে এগিয়ে ছিল। দিনের অন্য খেলায় কুষ্টিয়া ২৮-১৬ গোলে চাঁপাইনবাবগঞ্জকে হারিয়েছে। প্রথমার্ধে ১২-০৪ গোলে কুষ্টিয়া এগিয়ে ছিল। তবে দিনের অন্য ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ২৮-২৭ গোলে চাঁপাইনবাবগঞ্জ হারিয়েছে ময়মনসিংহকে। প্রথমার্ধে ১৭-১৩ গোলে এগিয়ে ছিল চাঁপাইনবাবগঞ্জ। দিনের অন্য খেলায় জামালপুর ২৪-১৩ গোলে হারিয়েছে নড়াইলকে। যদিও প্রথমার্ধে ১৩-০৪ গোলে জামালপুর এগিয়ে ছিল ।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে