‘অন্যায়ের প্রতিবাদ করেছি বলেই নিষিদ্ধ করা হয়েছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৫২আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৫২

শুটিং ফেডারেশনে চলছে তুঘলকি কাণ্ড। অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে একের পর এক নিষেধাজ্ঞার খড়গ নেমে এসেছে শুটারদের ওপর। এনিয়ে স্বাভাবিক ভাবে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া বিরাজ করছে।  

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে দেশসেরা নারী শুটার কামরুন নাহার কলিকে নিষিদ্ধ করেছে শুটিং ফেডারেশন। সোনাজয়ী শুটার সাবরিনা সুলতানা ও শারমিন আক্তার রত্নাকেও শুটিং অঙ্গন থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। ফেডারেশনের কাছ থেকে সাময়িক বহিষ্কারের চিঠি পেয়েছেন আরও দুই শুটার। 

কামরুন নাহার কলি বাংলা ট্রিবিউনকে নিষিদ্ধের চিঠি পেয়ে বলেছেন, ‘অন্যায়ের প্রতিবাদ করেছি বলেই নিষিদ্ধ করা হয়েছে।  আমরা ভালো পরিবেশে শুটিং করতে চেয়েছি। কর্মকর্তা সাজ্জাদের বিরুদ্ধে অভিযোগ তুলেছি। এখন তার হয়ে বর্তমান কমিটি আমাদের বিরুদ্ধে শাস্তি দিয়েছে। এমন শাস্তি কোনওমতে কাম্য নয়।’

ক্ষুব্ধ সাবরিনা সুলতানা বলেছেন, ‘এই অ্যাডহক কমিটিই অবৈধ। তারা টাকা দিয়ে ক্ষমতায় এসেছে, সার্চ কমিটি তাদের বাছাই করেনি। যারা নিজেরাই অবৈধ, তাদের সিদ্ধান্তের কোনও মূল্য আমার কাছে নেই। আজ (গতকাল) কুষ্টিয়ায় এসে তাদের চিঠি পেয়েছি। এই চিঠি আমার কাছে হাস্যকর।’ 

শারমিন আক্তার রত্নাও বলেছেন, ‘এসব সিদ্ধান্ত একদম হাস্যকর। তারা চান না শুটিং এগিয়ে যাক। আমাদের আন্দোলন তো সাজ্জাদের বিরুদ্ধে। ফেডারেশনের বিরুদ্ধে নয়। কিন্তু আমাদের শাস্তি দিয়ে ফেডারেশন স্পষ্টতই সাজ্জাদের পক্ষ নিয়েছে। আমরা আলেয়া ফেরদৌসের অপসারণ চাই। ফেডারেশনের সাধারণ সম্পাদক কেন আমাদের সঙ্গে কথা বলেননি? উল্টো তিনি আমাদের অবাঞ্ছিত করলেন।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের