প্রতিকার চেয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীকে কলির চিঠি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৪১আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৪১

ফেডারেশনের বহিষ্কৃত যুগ্ম সম্পাদক জি এম হায়দারের বিরুদ্ধে যৌন হয়রানি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে কিছুদিন আগে এক বছরের জন্য বহিষ্কার হয়েছিলেন দেশসেরা শুটার কামরুন নাহার কলি। ফেডারেশনের অযাচিত এই শাস্তির বিরুদ্ধে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক এবং জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক দৌলতুজ্জামান খানের কাছে চিঠি দিয়ে প্রতিকার চেয়েছেন এই শুটার।

বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশনের কিছু অনিয়ম, দুর্নীতি এবং কর্মকর্তা জিএম হায়দার সাজ্জাদের যৌন হয়রানির বিরুদ্ধে অভিযোগ তোলেন এই শুটার। তার অভিযোগের ভিত্তিতে জাতীয় ক্রীড়া পরিষদ তদন্ত কমিটি গঠন করে এবং তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হয়। পরবর্তীকালে শৃঙ্খলা ভঙ্গের কারণ দেখিয়ে আবার ফেডারেশন থেকে কলিসহ একাধিক শুটারকে শাস্তি দেওয়া হয়।

কলি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘সত্য প্রকাশ ও অনিয়মের বিরুদ্ধে অবস্থান নেয়ায় ফেডারেশন আমার বিরুদ্ধে শাস্তি দিয়েছে । প্রথমে সাময়িক এবং পরে এক বছরের জন্য  জাতীয় দল থেকে বহিষ্কার করা হয়। সামনেই এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস এবং অলিম্পিক গেমসের কোটা অর্জনের লড়াই রয়েছে। এসব প্রতিযোগিতার প্রস্তুতির জন্য জাতীয় দলের ক্যাম্পে থাকা জরুরি। তাই নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী এসেছেন। তার কাছে আবেদন করেছি, যেন আমাকে শাস্তি প্রত্যাহার করে খেলার সুযোগ করে দেন।’’

 

 

/টিএ/এপিএইচ/
সম্পর্কিত
ফেনীর সেই শিক্ষিকাকে মহিলা ক্রীড়া সংস্থায় কাজের প্রস্তাব
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
‘দুধ উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে চায় সরকার’
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী