মৌসুমসেরা টাইমিং করেও ওয়ার্ল্ড ইনডোর থেকে ইমরানুরের বিদায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মার্চ ২০২৬, ১৯:৩২আপডেট : ২০ মার্চ ২০২৬, ১৯:৩৪

পোল্যান্ডে অনুষ্ঠিত ওয়ার্ল্ড অ্যাথলেটিকস ইনডোর চ্যাম্পিয়নশিপে মৌসুমসেরা টাইম করলেও ৬০ মিটার হিট থেকে আর সেমিফাইনালে উঠতে পারেননি বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। শুক্রবার তিনি সাতজনের মধ্যে পঞ্চম স্থান অর্জন করেছেন।

দ্বিতীয় হিটে ইমরানুর ৬.৭১ সেকেন্ড সময় নিয়েছেন। যা সেমিফাইনালে উঠতে প্রয়োজনীয় সময়ের চেয়ে ০.০৯ সেকেন্ড বেশি। পর্তুগালের স্প্রিন্টার এলয় বেনিতেজ ৬.৬২ সেকেন্ড সময় নিয়ে শেষ সেমিফাইনাল স্পট নিশ্চিত করেন।

চলতি বছরের শুরুতে ২০২৩ এশিয়ান অ্যাথলেটিকস ইনডোর চ্যাম্পিয়নশিপের স্বর্ণজয়ী এই অ্যাথলেট চীনের তিয়ানজিনে অনুষ্ঠিত ১২তম এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ৬০ মিটার সেমিফাইনালে অংশ নিয়েছিলেন। সেখানে তিনি ৬.৭৫ সেকেন্ড সময় নিয়ে শেষ করেন। অথচ হিটে ৬.৭৩ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হয়ে তিনি সেমিফাইনালে জায়গা করে নিয়েছিলেন।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি