চীনের সঙ্গে লড়াই করতে চায় বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ এপ্রিল ২০২৬, ১৭:৩২আপডেট : ০৩ এপ্রিল ২০২৬, ১৭:৩২

এএফসি অনূর্ধ্ব ২০ নারী চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে আগে দুই  গোল করেও ম্যাচ হেরেছে বাংলাদেশ। থাইল্যান্ড তিন গোল করে ম্যাচ জিতেছিল। শনিবার (৪ এপ্রিল) বাংলাদেশ গ্রুপে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে আরেক শক্তিশালী চীনের। ব্যাংককের রাজামাংগালা স্টেডিয়ামে  বিকাল ৩টার ম্যাচে লড়াই করার আভাস দিয়েছে দলের অধিনায়ক অর্পিতা বিশ্বাস।

শুক্রবার (৩ এপ্রিল)  প্রস্তুতি নিয়ে অধিনায়ক বলেছেন, ‘‘আমরা একটা ম্যাচ খেলে ফেলেছি অলরেডি এবং আমরা সেখানে যেগুলো মিসটেক করেছি, আজকে কোচ আমাদেরকে নিয়ে সেগুলো নিয়ে কাজ করেছে। বেশিরভাগ কোচ আমাদের পজিশন, শেপ যেগুলো ভুল ছিল— সেগুলো নিয়ে কাজ করেছে। ফিনিশিং প্রবলেম ছিল আমাদের সেগুলো নিয়েও কাজ হয়েছে।’’

প্রতিপক্ষ চীন নিয়ে তার কথা, ‘‘নেক্সট ম্যাচ আমাদের চীনের সাথে। চীন টিম মোটামুটি ভালো। আমরা তাদের সঙ্গে ফাইট করবো এবং আমরা রেডি তাদের সাথে লড়াই করার জন্য।’’

দলের গোলকিপিং কোচ মাসুদ আহমেদ উজ্জ্বল বলেছেন, ‘‘গতকালকের রিকভারি সেশনের পর আজকে আমরা আবার ট্রেনিংয়ে আসছি।  গত ম্যাচে যেই ভুল ভ্রান্তিগুলো ছিল, টেকনিক্যালি ট্যাকটিক্যালি যেই প্রবলেমগুলো আমরা ফেস করেছি মেয়েরা যে ভুলগুলো করেছে, কোচ আসলে স্পেশালি আজকে ওই ভুলগুলো কীভাবে শুধরানো যায়, ভুলের পরিমাণ কীভাবে কমিয়ে আনা যায় তা নিয়ে কাজ করেছে। ’’

চীন ফুটবলে বড় শক্তি। উজ্জ্বল তা তুলে ধরে বলেছেন, ‘‘চীন ওয়ার্ল্ড ফুটবলে অনেক ভালো অবস্থানে আছে, তাদের বিপক্ষে আমরা খেলব। সো আমরা ডিফেন্ডিং শেপ, আমাদের সেট পিসগুলো নিয়ে কাজ করেছি যাতে আমরা এই সেট পিসে বা ডিফেন্সের সিলি কোনো মিস্টেকে যেন আর গোল কন্সিড না করি আমরা ওইটার ওপরই জোর দিচ্ছি বেশি।’’

ব্যাংককের আবহাওয়া নিয়ে গোলকিপিং কোচের কথা,  ‘‘আমরা বেশ কিছুদিন ধরেই থাইল্যান্ডে অবস্থান করছি। প্রথম প্রথম আমাদের খুবই কষ্ট হয়েছে গরমে, এখন মোটামুটি আমরা মানিয়ে নিয়েছি। আসলে এটা কোনো এক্সকিউজ না। আমাদের জন্য গরম, চায়নার জন্যও গরম হবে, মেয়েরা এটা নিয়ে আসলে চিন্তা করছে না। মেয়েরা মেয়েদের স্বাভাবিক খেলাটা যদি খেলতে পারে আমি আশাবাদী ভালো কিছুই হবে, ইনশাআল্লাহ আগামীকাল।’’

/টিএ/এপিএইচ/
সম্পর্কিত
‘অলিম্পিক’ গোল করে ম্যাচসেরা ঋতুপর্ণা যা বললেন
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী