এশিয়ার হ্যান্ডবল ডেভেলপমেন্ট কমিশনে প্রথমবারের মতো বাংলাদেশের সালাউদ্দিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ এপ্রিল ২০২৬, ২২:১২আপডেট : ১০ এপ্রিল ২০২৬, ২২:৪৫

এশিয়ান হ্যান্ডবল ফেডারেশনে (এএইচএফ) ২০২৫-২০২৯ সেশনে আন্ডার ডেভেলপমেন্ট কমিটির কমিশন গঠন হয়েছে। চার সদস্যের কমিটিতে প্রথমবারের মতো বাংলাদেশ জায়গা করে নিয়েছে।  অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ সদস্য হয়ে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক স্তরে চার বছর কাজ করার সুযোগ পেয়েছেন।

মূলত নিচের দিকে থাকা ১৭টির মতো দেশ রয়েছে, যাদের নিয়ে এএইচএফ নতুন করে কাজ করতে চাইছে।  কীভাবে দেশগুলোকে পারফরম্যান্স দিয়ে ওপরের দিকে তুলে আনা যায়, এর জন্য  এ কমিশন কাজ করবে।

বাংলাদেশ থেকে সালাউদ্দিন টানা কয়েকটি দেশে কংগ্রেস কিংবা সেমিনারে এ নিয়ে জোরালো ভূমিকার পাশাপাশি কিছু প্রস্তাবনাও রাখেন। তা দেখে কমিশনে প্রথমবার তাকে রেখেছে। এ নিয়ে সালাউদ্দিন বাংলা ট্রিবিউন কে বলেছেন, ‘উজবেকিস্তান ও মিশরসহ অন্য দেশে গিয়ে আমাদের মতো উন্নয়শীল দেশ কীভাবে এগিয়ে যেতে পারে, তা নিয়ে তা নিয়ে প্রস্তাব রাখি। হয়তো এটা তাদের পছন্দ হওয়াতে সরাসরি আমাকে কমিশনের রেখে কাজ করার সুযোগ দিয়েছে। আমাকে যে রাখা হবে তা আমি জানতামই না।’

এরপরই বাংলাদেশ হ্যান্ডবলের কর্মকর্তা জানালেন, ‘আসলে আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশনে ফান্ড রয়েছে।  আমার ইচ্ছে হলো,  তা উন্নয়নশীল দেশগুলোতে আরও ভালোভাবে ব্যবহৃত হয়। এই যেমন ঢাকায় এএইচএফ  অনূর্ধ্ব ১৮ ও ২০ এশিয়ান জোনের  টুর্নামেন্ট হচ্ছে।  পরের বছর যেন সিনিয়র টুর্নামেন্ট হয়। তাতে করে খেলার ধারাবাহিকতা থাকবে। অনুশীলনের দিকেও জোর দেওয়া হয়েছে।  এছাড়া খেলোয়াড় ও রেফারিরা যেন সম্মানী পায়, সেটাও দেখা হচ্ছে। এবার তো বাংলাদেশ থেকে প্রথম বার দুজন রেফারি আন্তর্জাতিক টুর্নামেন্টে বাঁশি বাজাবেন।  এছাড়া আরও কিছু পরিকল্পনা আছে।  কমিশনের সভাতে এ নিয়ে আলোচনার সুযোগ রয়েছে।’

/টিএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের