হাঙ্গেরিতে দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন মনন রেজা নীড় 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৮ জুলাই ২০২৬, ০৪:২৬আপডেট : ১৮ জুলাই ২০২৬, ০৪:২৬

আন্তর্জাতিক দাবার মঞ্চে আবারও বাংলাদেশের নাম উজ্জ্বল করলেন উদীয়মান আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড়। হাঙ্গেরির বুদাপেস্ট শহরে অনুষ্ঠিত ‘ভেজেরকেপজো সামার গ্র্যান্ড মাস্টার দাবা প্রতিযোগিতা’য় দুর্দান্ত পারফর্ম করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন এই বাংলাদেশি দাবাড়ু। ৯ খেলায় সাড়ে ৫ পয়েন্ট সংগ্রহ করে টুর্নামেন্টের শীর্ষস্থান দখল করেন তিনি। 

রাউন্ড রবিন লিগ পদ্ধতির এই টুর্নামেন্টের শেষ মুহূর্ত পর্যন্ত বজায় ছিল টানটান উত্তেজনা। গতকাল অনুষ্ঠিত নবম তথা শেষ রাউন্ডের গুরুত্বপূর্ণ খেলায় আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় মুখোমুখি হন ভারতের ফিদে মাস্টার এস ধনঞ্জয়ের। খেলায় সাদা ঘুঁটি নিয়ে শুরু থেকেই আক্রমণাত্মক চাল দিয়ে ভারতীয় প্রতিপক্ষকে কুপোকাত করেন নীড়। এই জয়ের ফলেই সাড়ে ৫ পয়েন্ট নিয়ে এককভাবে শিরোপা নিশ্চিত হয় তার।

এর আগে টুর্নামেন্টের অষ্টম রাউন্ডের খেলায় চাইনিজ তাইপের আন্তর্জাতিক মাস্টার অ্যাডেলার্ড বাইয়ের সঙ্গে ড্র করেছিলেন এই লাল-সবুজ প্রতিনিধি।

বুদাপেস্টের এই টুর্নামেন্টটি ছিল আন্তর্জাতিক দাবাড়ুদের এক কঠিন রণক্ষেত্র। যেখানে বাংলাদেশসহ বেলজিয়াম, হাঙ্গেরি, ভারত, নেদারল্যান্ডস, সার্বিয়া ও চাইনিজ তাইপের শীর্ষস্থানীয় দাবাড়ুরা অংশ নেন। টুর্নামেন্টে মোট ১০ জন প্রতিযোগীর মধ্যে ছিলেন ৩ জন গ্র্যান্ড মাস্টার (জিএম), ৫ জন আন্তর্জাতিক মাস্টার (আইএম) এবং ২ জন ফিদে মাস্টার (এফএম)। এই শক্তিশালী লাইনআপের বিরুদ্ধে লড়ে চ্যাম্পিয়ন হওয়া মনন রেজা নীড়ের ক্যারিয়ারের অন্যতম বড় সাফল্য।

টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে শিরোপা ঘরে তুললেও, একটুর জন্য গ্র্যান্ড মাস্টার (জিএম) নর্ম ছোঁয়া হয়নি নীড়ের। এই ইভেন্ট থেকে গ্র্যান্ড মাস্টার নর্ম অর্জন করার জন্য ৯ খেলায় প্রয়োজন ছিল ৭ পয়েন্ট। কিন্তু সাড়ে ৫ পয়েন্ট পাওয়ায় নর্মের কোটা পূর্ণ হয়নি। 

/টিএ/এসটি/ 
সম্পর্কিত
হাঙ্গেরি থেকে ঢাকায় নেমেই সুখবর পেলেন নীড়, তবে...
জিএম নর্মের থেকে দুই জয় দূরে: সার্বিয়ায় শীর্ষে বাংলাদেশের তাহসিন 
অল্পের জন্য গ্র্যান্ডমাস্টার নর্ম মিস করলেন মনন রেজা নীড়!
সর্বশেষ খবর
‘বিগ বস’-এর শুটিং সেটে বিরক্ত হলেন সালমান খান
‘বিগ বস’-এর শুটিং সেটে বিরক্ত হলেন সালমান খান
খুব শিগগিরই ঢাকায় লংমার্চের ডাক দেবো, ৫ আগস্টের মতো যাবেন: নাহিদ ইসলাম
খুব শিগগিরই ঢাকায় লংমার্চের ডাক দেবো, ৫ আগস্টের মতো যাবেন: নাহিদ ইসলাম
কাওরান বাজারে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
কাওরান বাজারে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা  
ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা  
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?