নতুন কুঁড়ি অ্যাথলেটিকস

লং জাম্পে সেরা আহতাব ও ইমা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুলাই ২০২৬, ১৮:২৯আপডেট : ২৬ জুলাই ২০২৬, ২২:৩৯

নতুন কুঁড়ি অ্যাথলেটিকসে রবিবার ছিল লং জাম্প ও ২০০ মিটার স্প্রিন্টের লড়াই। দুই ইভেন্টেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা উদীয়মান অ্যাথলেটরা নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। লং জাম্পে মেয়েদের বিভাগে ফরিদপুর অঞ্চলের ইমা খানম এবং ছেলেদের বিভাগে রংপুর অঞ্চলের আহতাব নূর সেরা হয়েছেন।

লং জাম্পে মেয়েদের বিভাগে ইমা খানম ৪.৬২ মিটার লাফিয়ে প্রথম স্থান অর্জন করেন। ৪.৪৬ মিটার লাফিয়ে দ্বিতীয় হয়েছেন খুলনা অঞ্চলের ইভা। রংপুর অঞ্চলের তাসফিয়া তূবা ৪.২৮ মিটার লাফিয়ে তৃতীয় হয়েছেন।

ছেলেদের বিভাগে রংপুর অঞ্চলের আহতাব নূর ৬.১৯ মিটার লাফিয়ে শীর্ষস্থান দখল করেন। রাজশাহী অঞ্চলের ইকরাম ৬.১৭ মিটার লাফিয়ে দ্বিতীয় এবং কুমিল্লার নাহিদ হোসেন ৫.৯৮ মিটার লাফিয়ে তৃতীয় হয়েছেন।

২০০ মিটার স্প্রিন্টে ছেলেদের বিভাগে ২৩.৮৭ সেকেন্ড সময় নিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন রাজশাহী অঞ্চলের মোহাম্মদ আমান। চট্টগ্রাম অঞ্চলের জাওয়াদ কাদের ২৩.৯০ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় এবং বরিশাল অঞ্চলের মাহাদী মোহাম্মদ ২৪.৯০ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হয়েছেন।

মেয়েদের ২০০ মিটার স্প্রিন্টে ২৮.৯৯ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছেন মারিয়া। খুলনা অঞ্চলের অধরা ঐশী ২৯.১৬ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় এবং ময়মনসিংহ অঞ্চলের রাফিয়া আক্তার ২৯.৮৫ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় স্থান অর্জন করেন।

/এফআইআর/
সম্পর্কিত
কিসকুসহ নতুন কুঁড়ির খুদে ক্রীড়াবিদদের ‘যমুনা’য় নৈশভোজে আমন্ত্রণ
খেলায় ফিরছে শিশুরা, নতুন কুঁড়িতে আশার আলো
তৃণমূল থেকে ভবিষ্যতের ক্রীড়া নক্ষত্র গড়ার অনন্য উদ্যোগ
সর্বশেষ খবর
তারেক রহমানের নেতৃত্বে আমরা পদ্মা ব্যারেজ তৈরির পথে এগিয়ে যাচ্ছি: পানিসম্পদমন্ত্রী 
তারেক রহমানের নেতৃত্বে আমরা পদ্মা ব্যারেজ তৈরির পথে এগিয়ে যাচ্ছি: পানিসম্পদমন্ত্রী 
চট্টগ্রামে দুর্ঘটনায় আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
চট্টগ্রামে দুর্ঘটনায় আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
মার্ভেলের নতুন সিনেমায় ‘জেন ভি’ তারকা আসা জারম্যান
মার্ভেলের নতুন সিনেমায় ‘জেন ভি’ তারকা আসা জারম্যান
নেটওয়ার্ক বিভ্রাটে ক্ষুব্ধ হয়ে টাওয়ার কর্মীকে খুঁটিতে বাঁধলো গ্রামবাসী 
নেটওয়ার্ক বিভ্রাটে ক্ষুব্ধ হয়ে টাওয়ার কর্মীকে খুঁটিতে বাঁধলো গ্রামবাসী 
সর্বাধিক পঠিত
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
বিয়ের ছবি পোস্ট করে ওমর সানীর আবেগঘন বার্তা
বিয়ের ছবি পোস্ট করে ওমর সানীর আবেগঘন বার্তা