প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপে বাংলাদেশের শিমুর স্বর্ণপদক 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ আগস্ট ২০২৬, ১৫:১১আপডেট : ০২ আগস্ট ২০২৬, ১৫:১১

প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপ আর্চারির রিকার্ভ মিক্সড টিম ইভেন্টে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে স্বর্ণপদক জিতেছেন বাংলাদেশের আর্চার সীমা আক্তার শিমু। টঙ্গীর আর্চারি ট্রেনিং একাডেমিতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় মালয়েশিয়ার মোহাম্মদ দানিশকে সঙ্গী করে গড়া ‘আজালিয়া’ দল ৬-০ সেটে ‘ব্লুবেল’ দলকে হারিয়ে শিরোপা নিশ্চিত করে।

একই ইভেন্টের ব্রোঞ্জপদক নির্ধারণী ম্যাচে ‘প্রিমরোজ’ দল ‘ডালিয়া’ দলকে হারিয়ে তৃতীয় স্থান অর্জন করে।

এদিকে, রিকার্ভ অনূর্ধ্ব-১৮ মিক্সড টিম ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ‘লিলি’ দল। ফাইনালে অ্যাঞ্জেলা ফিলিপ অ্যালেক্সিস ও রুদ্র কুমারের জুটি ৬-০ সেটে মোনা আলশারা ও দ্যানেশ বালাজি চেরালকে হারিয়ে স্বর্ণপদক জিতে নেয়। এই বিভাগে ‘পিওনি’ দল তৃতীয় স্থান অর্জন করে ব্রোঞ্জপদক নিশ্চিত করেছে।

রবিবার প্রতিযোগিতার শেষ দিন। বিকালে বাকি ইভেন্টগুলোর স্বর্ণপদকের নিষ্পত্তির মধ্য দিয়ে পর্দা নামবে এবারের প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপের।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুবদলের ৭ জেলা ও এক মহানগরে আংশিক কমিটি ঘোষণা
যুবদলের ৭ জেলা ও এক মহানগরে আংশিক কমিটি ঘোষণা
১১ খাতে অনলাইন ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করলো এনবিআর
১১ খাতে অনলাইন ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করলো এনবিআর
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, রেলপথে আগুন জ্বালিয়ে বিক্ষোভ
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, রেলপথে আগুন জ্বালিয়ে বিক্ষোভ
ককটেল-বাসে আগুন-নতুন উগ্রবাদী সংগঠন: বাড়ছে উদ্বেগ
ককটেল-বাসে আগুন-নতুন উগ্রবাদী সংগঠন: বাড়ছে উদ্বেগ
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার