কোকোর নামে বগুড়ায় প্যারা স্পোর্টস কমপ্লেক্স হবে: আমিনুল হক

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৩ আগস্ট ২০২৬, ২১:৫১ আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ২১:৫৩

আরাফাত রহমান কোকোর নামে বগুড়ায় ২০ একর জমির ওপর একটি জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

তিনি বলেন, ‘দেশের প্রতিবন্ধী ও প্যারা ক্রীড়াবিদদের একত্র করে এই কমপ্লেক্সের মাধ্যমে প্যারা স্পোর্টসকে সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে।’

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকালে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে আমিনুল হক এসব কথা বলেন।

রাজধানীর পল্লবীর ২ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর উত্তর বিএনপি ও অঙ্গসংগঠনগুলোর উদ্যোগে এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়

ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, দেশের ক্রিকেটের উন্নয়নে আরাফাত রহমান কোকোর গুরুত্বপূর্ণ অবদান ছিল।  

তিনি বলেন, ‘কোকো শুধু ক্রীড়া সংগঠকই ছিলেন না, বাংলাদেশের ক্রিকেটকে একাডেমিভিত্তিক ও তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার।’

আমিনুল হক বলেন, ‘দেশের ক্রিকেট আজ যে অবস্থানে এসেছে, এর পেছনে আরাফাত রহমান কোকোর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তিনি খেলোয়াড় ছিলেন, ক্রীড়া সংগঠক ছিলেন। নিজে ওল্ড ডিওএইচএস ক্লাব প্রতিষ্ঠার মাধ্যমে ক্রিকেটের বিকাশে কাজ করেছেন।’

তিনি আরও বলেন,  ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনসহ ক্রিকেটের অবকাঠামো ও খেলোয়াড় তৈরিতে কোকোর ভূমিকা ছিল। তার উদ্যোগে একাডেমিভিত্তিক ক্রিকেট উন্নয়নের পাশাপাশি তৃণমূল থেকে খেলোয়াড় তুলে আনার কাজও এগিয়ে নেওয়া হয়েছিল।’

কোকো ক্রীড়া কূটনীতির মাধ্যমে অস্ট্রেলিয়া থেকে কোচ এনে বাংলাদেশের ক্রিকেটকে একাডেমিভিত্তিকভাবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছিলেন বলেও জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ‘তার লক্ষ্য ছিল দেশের বিভিন্ন পর্যায়ের ক্রিকেটকে সমন্বিত করে একটি শক্তিশালী ক্রিকেট কাঠামো তৈরি করা।’

কোকোর মৃত্যুর প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘অসুস্থ অবস্থায় বিদেশে চিকিৎসাধীন থাকা অবস্থায় পরিবারের সদস্যদের কাছ থেকে দূরে থেকেই তাকে পৃথিবীর মায়া ত্যাগ করতে হয়েছে।’

/টিএ/এনআই/
সম্পর্কিত
নতুন কুঁড়িতে এবার রেকর্ড ১৬ লাখ নিবন্ধন
প্রশ্ন ফাঁসে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: ক্রীড়া প্রতিমন্ত্রী  
নাইট ক্লাব কাণ্ডে ক্রীড়া ভাতা হারাতে পারেন সাদ-সোহেল!
সর্বশেষ খবর
হুথি হামলার জেরে সৌদি আরবে স্থগিত রোনালদোদের ম্যাচ
হুথি হামলার জেরে সৌদি আরবে স্থগিত রোনালদোদের ম্যাচ
দেয়ালে আঁকা হলো বেগম রোকেয়া ও দুই কবিকে, বাদ পড়লেন সঞ্জীব চৌধুরী
দেয়ালে আঁকা হলো বেগম রোকেয়া ও দুই কবিকে, বাদ পড়লেন সঞ্জীব চৌধুরী
নতুন কুঁড়িতে এবার রেকর্ড ১৬ লাখ নিবন্ধন
নতুন কুঁড়িতে এবার রেকর্ড ১৬ লাখ নিবন্ধন
ওপেনএআই-এ গোপন নজরদার: গ্রেফতার প্রকৌশলী কে এই আলফোজান
ওপেনএআই-এ গোপন নজরদার: গ্রেফতার প্রকৌশলী কে এই আলফোজান
সর্বাধিক পঠিত
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর 
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর 
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা