আন্তর্জাতিক পদক আসতে পারে, এমন ফেডারেশনকে অগ্রাধিকার : ক্রীড়া প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪৮আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৮

পুরস্কার বিতরণ ও নবীন সদস্যদের বরণের মধ্য দিয়ে শেষ হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল-২০২৬। এবারের আয়োজনে ৮ ইভেন্টের ১২ ডিসিপ্লিনে অংশ নেন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) শতাধিক সদস্য।

এবারের মো. আবদুল মান্নান লাডু ট্রফি ‘স্পোর্টসম্যান অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছেন মিদুল হাসান। সাঁতারে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি ক্যারম দ্বৈতে মো. জহিরুল ইসলামের সঙ্গে জুটি বেঁধে শিরোপা জেতেন তিনি। এ ছাড়া ক্যারম এককে রানারআপ, আর্চারিতে তৃতীয় এবং ১০০ মিটার স্প্রিন্টে রানারআপ হন মিদুল।

প্রথম রানারআপ হয়েছেন মনজুর এলাহী শান্ত। শুটিং ও শটপুটে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি ক্যারম এককে তৃতীয় হন তিনি।

দ্বিতীয় রানারআপ হয়েছেন জাহিদ মুনীর। কলব্রিজে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি টুয়েন্টি নাইন ইভেন্টে সুদীপ্ত আহমদ আনন্দের সঙ্গে জুটিবেঁধে শিরোপা জেতেন তিনি। দাবাতেও তৃতীয় হন জাহিদ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। এ সময় বিশেষ অতিথি ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (কিউট) চেয়ারম্যান এবং ওয়ার্ল্ড আর্চারি এশিয়া ও বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সভাপতি কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল।

প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, সুস্বাস্থ্যের জন্য ক্রীড়া সাংবাদিকদেরও খেলাধুলায় যুক্ত থাকা জরুরি। তিনি এ আয়োজন বছরব্যাপী করার পাশাপাশি সারা দেশের ক্রীড়া সাংবাদিকদের মধ্যেও ছড়িয়ে দেওয়ার পরামর্শ দেন। ধারাবাহিকভাবে এমন আয়োজনের জন্য বিএসপিএ সদস্যদের ধন্যবাদ জানান তিনি।

এ ছাড়া আসন্ন এশিয়ান গেমসের পর দেশের ক্রীড়াঙ্গনে ইতিবাচক পরিবর্তন আনার কথা বলেন আমিনুল হক। তিনি বলেন, আন্তর্জাতিক অঙ্গন থেকে পদক আসতে পারে—এমন ইভেন্টগুলোকে অগ্রাধিকার দিয়ে দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ ও বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

অনুষ্ঠান শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন বিএসপিএ সভাপতি রেজওয়ান উজ জামান। শুরুতে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক সুদীপ্ত আহমদ আনন্দ। এ ছাড়া প্রতিযোগিতার বিভিন্ন দিক তুলে ধরেন ক্রীড়া উপকমিটির চেয়ারম্যান কাজী শহীদুল আলম।

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফিফার অর্থায়নে রামুতে হচ্ছে বাফুফের টেকনিক্যাল সেন্টার 
ফিফার অর্থায়নে রামুতে হচ্ছে বাফুফের টেকনিক্যাল সেন্টার 
কর্ণফুলীর নাব্যতা রক্ষায় ‘ক্যাপিটাল ড্রেজিং’ একটি চলমান প্রক্রিয়া: নৌ-মন্ত্রী
কর্ণফুলীর নাব্যতা রক্ষায় ‘ক্যাপিটাল ড্রেজিং’ একটি চলমান প্রক্রিয়া: নৌ-মন্ত্রী
দুর্গাপূজার মণ্ডপের কাছে আমিষ খাবার বিক্রি না করার আহ্বান বাগেশ্বর বাবার, ক্ষুব্ধ বাঙালি হিন্দুরা
দুর্গাপূজার মণ্ডপের কাছে আমিষ খাবার বিক্রি না করার আহ্বান বাগেশ্বর বাবার, ক্ষুব্ধ বাঙালি হিন্দুরা
মাতারবাড়ীতে ভিড়বে ১৬ মিটার ড্রাফটের জাহাজ, বাড়বে সক্ষমতা 
মাতারবাড়ীতে ভিড়বে ১৬ মিটার ড্রাফটের জাহাজ, বাড়বে সক্ষমতা 
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন