আর্চারি প্রশিক্ষণে মহিলা ক্রীড়া সংস্থা ও আর্চারি ফেডারেশনের সমঝোতা চুক্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪১আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪১

বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা ও আর্চারি ফেডারেশনের পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে মেয়েদের স্বল্প ও দীর্ঘমেয়াদে আর্চারি প্রশিক্ষণ নিয়ে সোমবার বিকালে একটি সমঝোতা স্মারক সই করেছে।

ধানমন্ডির শহীদ রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্সে এই সমঝোতা স্মারকে নিজ নিজ সংগঠনের পক্ষে স্বাক্ষর করেন মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ব্যারিস্টার সারোয়াত সিরাজ শুক্লা ও আর্চারি ফেডারেশনের সভাপতি কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল। এসময় উভয় ফেডারেশনের অ্যাডহক কমিটির অন্যান্য সদস্যরাও ছিলেন।

এই সমঝোতা স্মারকের স্থায়িত্বকাল হবে তিন বছর। এই মেয়াদকালে ঢাকা ও তৃণমূল থেকে আগ্রহী মেয়েদের আর্চারি ফেডারেশন এর মাধ্যমে স্বল্প ও দীর্ঘ মেয়াদে প্রশিক্ষণ দেবে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা। আর্চারি ফেডারেশন প্রশিক্ষক ও খেলার উপকরণ ও সরঞ্জাম সরবরাহ করবে।

অংশগ্রহণকারী আর্চারদের মধ্য থেকে ফেডারেশন জাতীয় পর্যায়ে অথবা ফেডারেশনের পক্ষে খেলার জন্য অংশগ্রহণকারীদের মধ্য থেকে প্রতিভাবান খেলোয়াড়দের বেছে নিতে পারবেন।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রকৃত আসামি বিদেশে, নামে মিল থাকায় জেলেকে কারাগারে পাঠালো পুলিশ
প্রকৃত আসামি বিদেশে, নামে মিল থাকায় জেলেকে কারাগারে পাঠালো পুলিশ
ত্রিভূজ প্রেমের বলি সিফাত, দুই আসামি গ্রেফতারের পর চঞ্চল্যকর তথ্য 
ত্রিভূজ প্রেমের বলি সিফাত, দুই আসামি গ্রেফতারের পর চঞ্চল্যকর তথ্য 
বাণিজ্য অর্থায়নে সহযোগিতা বাড়াতে আইটিএফসির সঙ্গে সিটি ব্যাংকের বৈঠক
বাণিজ্য অর্থায়নে সহযোগিতা বাড়াতে আইটিএফসির সঙ্গে সিটি ব্যাংকের বৈঠক
এনসিপির নেতারা আ.লীগকে রক্ষার শর্তে তাদের সম্পদ ভোগ করছেন: আবু হানিফ
এনসিপির নেতারা আ.লীগকে রক্ষার শর্তে তাদের সম্পদ ভোগ করছেন: আবু হানিফ
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
অস্ত্র-রামদা নিয়ে মহড়া দেওয়া ১৯ জনের পরিচয় শনাক্ত, সবাই একই দলের
অস্ত্র-রামদা নিয়ে মহড়া দেওয়া ১৯ জনের পরিচয় শনাক্ত, সবাই একই দলের