ইরাকে এশিয়া কাপে দুই ফাইনালে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ অক্টোবর ২০২৬, ১৬:০৬ আপডেট : ২৬ অক্টোবর ২০২৬, ১৬:০৬

সোনা জয়ের হাতছানি! ইরাকের সুলামানিয়ায় এশিয়া কাপ আর্চারিতে দুটি ইভেন্টের ফাইনালে উঠে পদকের লড়াইয়ে নিজেদের অবস্থান শক্ত করেছে বাংলাদেশ। পুরুষ রিকার্ভ ও নারী কম্পাউন্ড দলগত ইভেন্টে স্বর্ণপদকের জন্য লড়বে মার্টিন ফ্রেডরিকের দল। দুই ফাইনালেই বাংলাদেশের প্রতিপক্ষ কাজাখস্তান।

পুরুষ রিকার্ভ দলগত ইভেন্টে অংশ নিয়েছে ছয়টি দেশ। বাই পেয়ে সরাসরি সেমিফাইনালে খেলার সুযোগ পায় বাংলাদেশ। শেষ চারে উজবেকিস্তানকে কোনো সেট না হারিয়ে ৬-০ সেট পয়েন্টে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে লাল-সবুজের প্রতিনিধিরা। অন্য সেমিফাইনালে স্বাগতিক ইরাককে ৬-২ সেট পয়েন্টে হারিয়ে ফাইনালে উঠেছে কাজাখস্তান।

রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে বাংলাদেশের হয়ে খেলছেন আব্দুর রহমান আলিফ, সাগর ইসলাম ও রাফি আব্দুল্লাহ।

নারী কম্পাউন্ড দলগত ইভেন্টে অংশ নিয়েছে চারটি দল। সরাসরি সেমিফাইনাল থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় বাংলাদেশ হারিয়েছে শ্রীলঙ্কাকে। চার সেটেই প্রতিপক্ষের চেয়ে এগিয়ে থেকে শেষ পর্যন্ত ২৩৩-২১৯ পয়েন্টে জয় তুলে নেয় বাংলাদেশের মেয়েরা।

অন্য সেমিফাইনালে স্বাগতিক ইরাক ও কাজাখস্তানের লড়াই ছিল বেশ হাড্ডাহাড্ডি। চার সেট শেষে দুই দলের পয়েন্ট সমান ২১৭। ফলে ফাইনালিস্ট নির্ধারণে টাইব্রেকের আশ্রয় নিতে হয়। সেখানে ইরাকের ২৭ পয়েন্টের বিপরীতে ২৯ পয়েন্ট তুলে নিয়ে ফাইনালে জায়গা করে নেয় কাজাখস্তান।

নারী কম্পাউন্ড দলগত ইভেন্টে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন বন্যা আক্তার, শ্রীপর্ণা বিশ্বাস ও কুলসুম আক্তার মনি।

আগামী পরশু নারী কম্পাউন্ড দলগত ইভেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে। আর পুরুষ রিকার্ভ দলগত ইভেন্টের স্বর্ণের লড়াই হবে ২৯ অক্টোবর। দুই ফাইনালেই কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণ জয়ের লক্ষ্য বাংলাদেশের।

 

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মোরাল পুলিশিংয়ের অভিযোগে ১০১ নাগরিকের বিবৃতি: আইজিপির কড়া প্রতিক্রিয়া
মোরাল পুলিশিংয়ের অভিযোগে ১০১ নাগরিকের বিবৃতি: আইজিপির কড়া প্রতিক্রিয়া
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সারা দেশে যেসব কর্মসূচি পালন করবে বিএনপি
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সারা দেশে যেসব কর্মসূচি পালন করবে বিএনপি
আনিসুল হকের বিরুদ্ধে অস্ত্র আইনের মামলায় ‎চার্জ শুনানি পেছালো
আনিসুল হকের বিরুদ্ধে অস্ত্র আইনের মামলায় ‎চার্জ শুনানি পেছালো
জেলা পর্যায়ে ক্যানসার চিকিৎসার রেডিওথেরাপি মেশিন স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
জেলা পর্যায়ে ক্যানসার চিকিৎসার রেডিওথেরাপি মেশিন স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বাধিক পঠিত
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
মিয়ানমারের বিরল খনিজ রফতানিতে জোয়ার
মিয়ানমারের বিরল খনিজ রফতানিতে জোয়ার