বাংলাদেশের হ্যান্ডবলে পর্তুগিজ কোচ ফার্নান্দো মিগুয়েল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ অক্টোবর ২০২৬, ১৮:১০ আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ১৮:১০

আন্তর্জাতিক হ্যান্ডবলে নিজেদের সামর্থ্য বাড়াতে এবার পর্তুগিজ কোচের শরণাপন্ন হচ্ছে বাংলাদেশ। জাতীয় দলের প্রশিক্ষণ দিতে আসছেন অভিজ্ঞ কোচ ফার্নান্দো মিগুয়েল ডি অলিভেইরা নুনেস। বিশেষ করে, আসন্ন এশিয়ান নারী হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে বাংলাদেশের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন তিনি।

বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের উদ্যোগে আগামী ১ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত জাতীয় দলের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করবেন ফার্নান্দো মিগুয়েল। আগামী ১ নভেম্বর ডেনমার্কের কোপেনহেগেন থেকে তার বাংলাদেশে আসার কথা রয়েছে।

আগামী ২৩ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর কাজাখস্তানের আলমাটিতে অনুষ্ঠিত হবে ২১তম এশিয়ান নারী হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ। এই প্রতিযোগিতায় ভালো করার লক্ষ্যে নারী দলের প্রস্তুতি জোরদার করাই ফেডারেশনের অন্যতম লক্ষ্য। নতুন কোচের অধীনে খেলোয়াড়দের কারিগরি দক্ষতা, কৌশলগত সক্ষমতা, শারীরিক প্রস্তুতি ও দলীয় সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হবে। আধুনিক প্রশিক্ষণপদ্ধতির মাধ্যমে আন্তর্জাতিক প্রতিযোগিতায় দলের প্রস্তুতি আরও শক্তিশালী করতে চায় ফেডারেশন।

খেলোয়াড়ি জীবনেও আন্তর্জাতিক অঙ্গনে সমৃদ্ধ অভিজ্ঞতা রয়েছে ফার্নান্দো মিগুয়েলের। পর্তুগাল জাতীয় দলের হয়ে ৭০টি আন্তর্জাতিক সিনিয়র ম্যাচ খেলেছেন তিনি। তার উল্লেখযোগ্য অর্জনের মধ্যে রয়েছে ১৯৯২ সালে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত ইউরোপীয় অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক, ১৯৯১ সালে পর্তুগালে লাতিন কাপের শিরোপা এবং ১৯৯৫ সালে আর্জেন্টিনায় অনুষ্ঠিত বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক। আন্তর্জাতিক ক্রীড়ায় অবদানের স্বীকৃতিস্বরূপ পর্তুগিজ সরকারের ক্রীড়া মেধা পদকও পেয়েছেন তিনি।

ক্লাব পর্যায়েও রয়েছে তার দীর্ঘ অভিজ্ঞতা। পর্তুগালের ঐতিহ্যবাহী ক্লাব স্পোর্তিং ক্লুব দে পর্তুগালের হয়ে একাধিক মেয়াদে খেলেছেন ফার্নান্দো মিগুয়েল। এ ছাড়া স্পেনের লিগা আসোবালে জুভেন্তুদ দেপোর্তিভা আরাতে এবং পর্তুগালের জিনাজিও ক্লুব দো সুল, ভিতোরিয়া দে সেতুবাল ও সেইশাল ফুটবল ক্লাবের প্রতিনিধিত্ব করেছেন তিনি।

ক্লাব ক্যারিয়ারে পর্তুগিজ জাতীয় লিগ, তিনবার পর্তুগিজ কাপ, পর্তুগিজ সুপার কাপ ও ইউরোপিয়ান হ্যান্ডবল ফেডারেশনের (ইএইচএফ) চ্যালেঞ্জ কাপ জয়ের অভিজ্ঞতা রয়েছে তার। পাশাপাশি ইউরোপের মর্যাদাপূর্ণ ইএইচএফ চ্যাম্পিয়নস লিগ, ইএইচএফ কাপ ও কাপ উইনার্স কাপেও খেলেছেন তিনি।

ফার্নান্দো মিগুয়েলের অভিজ্ঞতা ও দিকনির্দেশনায় বাংলাদেশের হ্যান্ডবল খেলোয়াড়দের দক্ষতা বাড়বে বলে আশা করছে ফেডারেশন।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কোন ব্র্যান্ডের পানি পান করেন দিশা, এক বোতলের দাম কত
কোন ব্র্যান্ডের পানি পান করেন দিশা, এক বোতলের দাম কত
গাছ না কেটে নতুন জমিতে ৮০০ আমগাছ স্থানান্তর করলেন আবাসন নির্মাতা
গাছ না কেটে নতুন জমিতে ৮০০ আমগাছ স্থানান্তর করলেন আবাসন নির্মাতা
সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য নতুন নির্দেশনা
সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রে পারমাণবিক স্থাপনায় অগ্নিকাণ্ড, জরুরি অবস্থা জারি
যুক্তরাষ্ট্রে পারমাণবিক স্থাপনায় অগ্নিকাণ্ড, জরুরি অবস্থা জারি
সর্বাধিক পঠিত
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির লাশের সঙ্গে যা পাওয়া গেলো
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির লাশের সঙ্গে যা পাওয়া গেলো
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
রাজ্জাক-শাবানার জুটি নিয়ে মৃত্যুর আগে যা বলেছিলেন কবরী
রাজ্জাক-শাবানার জুটি নিয়ে মৃত্যুর আগে যা বলেছিলেন কবরী
তাহসিফ সৌরির লাশ উদ্ধার ও ৫ আগস্টের ভিডিও ঘিরে সোশ্যাল মিডিয়ায় নানা প্রশ্ন 
তাহসিফ সৌরির লাশ উদ্ধার ও ৫ আগস্টের ভিডিও ঘিরে সোশ্যাল মিডিয়ায় নানা প্রশ্ন