মালয়েশিয়ার কাছে ৬ গোলে হারলো বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ অক্টোবর ২০২৬, ২১:০৮ আপডেট : ৩০ অক্টোবর ২০২৬, ২১:০৮

চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে নিজেদের তৃতীয় ম্যাচে বড় ব্যবধানে হারলো বাংলাদেশ। শুক্রবার (৩০ অক্টোবর) ভারতের জলন্ধরে মালয়েশিয়ার কাছে ৬-১ গোলে হেরেছে জিমি-আমিরুলরা। বাংলাদেশের হয়ে একমাত্র গোলটি করেছেন আমিরুল ইসলাম।

মালয়েশিয়ার বিপক্ষেও শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। প্রথম কোয়ার্টারে এক গোল হজম করে পিছিয়ে পড়ে দল। দ্বিতীয় কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে গোল করে বাংলাদেশকে সমতায় ফেরান আমিরুল ইসলাম। তবে এই কোয়ার্টারেই আরও দুই গোল হজম করে বিরতিতে ১-৩ গোলে পিছিয়ে থাকে বাংলাদেশ।

বিরতির পরও ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। তৃতীয় কোয়ার্টারে আরও দুই গোল হজম করে তারা। শেষ কোয়ার্টারে মালয়েশিয়া ব্যবধান বাড়ায় আরও এক গোল করে। ছয় গোলের মধ্যে পাঁচটিই পেনাল্টি কর্নার থেকে আদায় করে নেয় মালয়েশিয়া।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের সামনে এখনো দুটি ম্যাচ বাকি। পাঁচ ম্যাচ শেষে পয়েন্ট তালিকার শীর্ষ চার দল খেলবে সেমিফাইনালে। আর নিচের দুই দল লড়বে পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে। তিন ম্যাচের সব কটিতে হেরে বাংলাদেশের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা কার্যত শেষ। এখন তাদের লড়াই করতে হবে পঞ্চম স্থানের জন্য।

 

/টিএ/এপিএইচ/
সম্পর্কিত
বাংলাদেশ-মালয়েশিয়া এফটিএ আলোচনা: পরবর্তী বৈঠক জানুয়ারিতে
বিদেশ সফরে দেশ নির্বাচনে কী প্রাধান্য দিচ্ছেন প্রধানমন্ত্রী 
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
দখলমুক্ত সড়কে স্বস্তি, আছে কিছু অসন্তোষও
দখলমুক্ত সড়কে স্বস্তি, আছে কিছু অসন্তোষও
এমপি আব্দুল আজিজের বিরুদ্ধে ব্যবস্থা কেন্দ্রে চিঠি দিয়েছে জেলা বিএনপি
এমপি আব্দুল আজিজের বিরুদ্ধে ব্যবস্থা কেন্দ্রে চিঠি দিয়েছে জেলা বিএনপি
পাঠ্যবই ছাপায় গতি কম মাধ্যমিকে, পিছিয়ে নবম-দশম শ্রেণি 
পাঠ্যবই ছাপায় গতি কম মাধ্যমিকে, পিছিয়ে নবম-দশম শ্রেণি 
ক্যানসার চিকিৎসায় সাইকো-সোশ্যাল ইকোলজিক্যাল মডেল গড়ে তোলার আহ্বান
ক্যানসার চিকিৎসায় সাইকো-সোশ্যাল ইকোলজিক্যাল মডেল গড়ে তোলার আহ্বান
সর্বাধিক পঠিত
শততম ছবিতে চমক, শেষ ছবিতে বিদায়: আলমগীর-শাবানা জুটির গল্প
শততম ছবিতে চমক, শেষ ছবিতে বিদায়: আলমগীর-শাবানা জুটির গল্প
শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, প্রধান শিক্ষিকা ও দফতরি গ্রেফতার
শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, প্রধান শিক্ষিকা ও দফতরি গ্রেফতার
প্রাপ্তবয়স্কদের নিয়ে ভিন্ন বার্তা প্রভার
প্রাপ্তবয়স্কদের নিয়ে ভিন্ন বার্তা প্রভার
এলপিজি কিনে কত দিয়ে, বিক্রি হয় কততে
এলপিজি কিনে কত দিয়ে, বিক্রি হয় কততে
ধানক্ষেতে আত্মগোপন করেও শেষ রক্ষা হলো না আওয়ামী লীগ নেতার
ধানক্ষেতে আত্মগোপন করেও শেষ রক্ষা হলো না আওয়ামী লীগ নেতার