ফারিহার স্বপ্নপূরণে পাশে দাঁড়ালো মহিলা ক্রীড়া সংস্থা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ নভেম্বর ২০২৬, ১৯:৪৩ আপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ১৯:৪৩

দারিদ্র্য আর নানা প্রতিকূলতা পেরিয়ে ফুটবলে নিজের প্রতিভার জানান দিয়েছে ছোট্ট জান্নাতুল ফেরদৌস ফারিহা। ‘নতুন কুঁড়ি প্রতিযোগিতা ২০২৬’-এ হয়েছে সেরা ফুটবলার। এবার তার ফুটবলার হয়ে ওঠার স্বপ্ন পূরণে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা। ফারিহার বিকাশে এক বছরের জন্য প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেবে সংস্থাটি। শুধু তা-ই নয়, ফুটবল সরঞ্জাম, জার্সি, বুট ও ট্র্যাকস্যুটের পাশাপাশি তার উন্নত চিকিৎসার সব ব্যয়ও বহন করার ঘোষণা দিয়েছে তারা।

বাকপ্রতিবন্ধী বাবার ও দিনমজুর মায়ের সন্তান ফারিহা। সীমিত সামর্থ্য আর নানা বাধার মধ্যেও ফুটবলের প্রতি ভালোবাসা ও প্রতিভার স্বাক্ষর রেখেছে সে। তার এই প্রতিভা যেন আর্থিক সংকটের কারণে থেমে না যায়, ফুটবল চালিয়ে যাওয়ার সুযোগ যেন নিশ্চিত হয়-সেই লক্ষ্যেই পাশে দাঁড়িয়েছে মহিলা ক্রীড়া সংস্থা।

মঙ্গলবার ধানমন্ডির রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্সে আয়োজিত সংবাদ সম্মেলনে ফারিহার জন্য এই সহায়তার ঘোষণা দেন সংস্থার সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা। এ সময় সাধারণ সম্পাদক শারমিন আক্তার রত্নাসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

মহিলা ক্রীড়া সংস্থার এমন উদ্যোগে উচ্ছ্বসিত ফারিহা। আর্থিক সহায়তার পাশাপাশি প্রয়োজনীয় ক্রীড়া সরঞ্জাম পাওয়ার আশ্বাস তার ফুটবলে আরও ভালো করার অনুপ্রেরণা জোগাচ্ছে। ভবিষ্যতে নিজের পারফরম্যান্স দিয়ে দেশের জন্য সুনাম বয়ে আনতে চায় এই ক্ষুদে ফুটবলার।

সংস্থাটির প্রত্যাশা, প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা ও পরিচর্যা পেলে একদিন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে ফারিহা।

 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নাসীরুদ্দীন পাটওয়ারীকে লিগ্যাল নোটিশ, নিঃশর্ত ক্ষমা না চাইলে আদালতে আইনগত ব্যবস্থা
নাসীরুদ্দীন পাটওয়ারীকে লিগ্যাল নোটিশ, নিঃশর্ত ক্ষমা না চাইলে আদালতে আইনগত ব্যবস্থা
৬০ লাখ নেওয়ার পর আরও ১০ লাখ টাকা চাঁদা দাবি, যুবদল নেতা গ্রেফতার
৬০ লাখ নেওয়ার পর আরও ১০ লাখ টাকা চাঁদা দাবি, যুবদল নেতা গ্রেফতার
চলতি বছরের পর ইসরায়েলকে আর আর্থিক সহায়তা দেবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প
চলতি বছরের পর ইসরায়েলকে আর আর্থিক সহায়তা দেবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প
এশিয়া কাপের দলে সাব্বির
এশিয়া কাপের দলে সাব্বির
সর্বাধিক পঠিত
হীরার ওপর দাঁড়িয়ে আছে যে শহর
হীরার ওপর দাঁড়িয়ে আছে যে শহর
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, দুই পুলিশ সদস্য ক্লোজড
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, দুই পুলিশ সদস্য ক্লোজড
কোটার বাইরেও যাওয়া যাবে ইতালি, বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ
কোটার বাইরেও যাওয়া যাবে ইতালি, বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ
শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করে মাকে হত্যা করা সেই সন্তান কারাগারে মারা গেছেন
শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করে মাকে হত্যা করা সেই সন্তান কারাগারে মারা গেছেন
শাকিল হত্যায় নতুন মোড়, সন্দেহভাজন ৭ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
শাকিল হত্যায় নতুন মোড়, সন্দেহভাজন ৭ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা