বাস্কেটবল ফেডারেশনের নতুন সভাপতি মো. হাসান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ নভেম্বর ২০২৬, ১৩:০৭ আপডেট : ০৭ নভেম্বর ২০২৬, ১৩:০৭

বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। ২৯ সদস্যের এই কমিটির সভাপতি হয়েছেন মো. হাসান। সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন রাশেদুল হাসান খোকন।

গত ৩ নভেম্বর জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দেলোয়ারজামান খানের সই করা এক আদেশে নতুন কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।

নতুন কমিটিতে চারজনকে সহসভাপতি করা হয়েছে। তারা হলেন- ড. এ এফ এম জাহিদ হাসান, নাজমুল হোসেন রানা, জুলিয়ান টমাস রিবেরু ও মো. জহির উদ্দিন। যুগ্ম সম্পাদক হয়েছেন মো. কামরুল হাসান ও মোহাম্মদ ফখরুদ্দুল আজিম। কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন আরিফুল ইসলাম পিন্টু।

কমিটির সদস্য হিসেবে রয়েছেন তারেক আজিজ, মিজি ফারুক আহমেদ, ফারজিন গনি, তানজিলা আহমেদ, রুমের রাশা, খাইরুল আলম ফরহাদ, মো. সামসুজ্জামান খান সবুজ, মো. সাকিব হোসেন, মো. জাহিদুল ইসলাম বুল, মো. মাহফুজুল হাসান শাওন, সাইদ আহমেদ, রাশেদুজ্জামান, মো. সোহাগ, নুরুল আমিন খান আকাশ, মুহাম্মদ ঈসা আবরার, কাজী রাইহুল ইসলাম, জহুরুল ইসলাম চৌধুরী ও রাদিয়া ফাইয়াজ অহনা।

জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর ১৪(৩) ধারা অনুসরণে এই অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। আদেশে বলা হয়েছে, কমিটি দায়িত্ব গ্রহণের পরবর্তী তিন মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করবে।

 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বৈদেশিক কর্মসংস্থানে ১ লাখ আনসার-ভিডিপি সদস্যকে দক্ষ করার উদ্যোগ
বৈদেশিক কর্মসংস্থানে ১ লাখ আনসার-ভিডিপি সদস্যকে দক্ষ করার উদ্যোগ
ইভেন্ট প্ল্যানিংয়ে নতুন সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ, থাকছে যেসব সুযোগ
ইভেন্ট প্ল্যানিংয়ে নতুন সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ, থাকছে যেসব সুযোগ
‘বাজারের ব্যাগ ভরে ঘরে ফেরাই দায়’
‘বাজারের ব্যাগ ভরে ঘরে ফেরাই দায়’
খাগড়াছড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
খাগড়াছড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
সর্বাধিক পঠিত
তানজিন তিশার সদস্যপদ স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ
তানজিন তিশার সদস্যপদ স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ
ধর্মীয় পরিচয় কোনও বিভাজনের কারণ হতে পারে না: ডেপুটি স্পিকার
ধর্মীয় পরিচয় কোনও বিভাজনের কারণ হতে পারে না: ডেপুটি স্পিকার
এনসিপিতে কী হচ্ছে?
এনসিপিতে কী হচ্ছে?
তারেক রহমানের জায়গায় শেখ হাসিনার নাম, স্বয়ংক্রিয় অনুবাদের ভুলে অস্বস্তিতে জাপানি মন্ত্রী 
তারেক রহমানের জায়গায় শেখ হাসিনার নাম, স্বয়ংক্রিয় অনুবাদের ভুলে অস্বস্তিতে জাপানি মন্ত্রী 
রিজার্ভ কমছে, বাড়ছে ডলারের দাম
রিজার্ভ কমছে, বাড়ছে ডলারের দাম