কেউ চাইছেন মেসির জন্য কেউবা এমবাপ্পের

তানজীম আহমেদ, দোহা (কাতার থেকে)
১৮ ডিসেম্বর ২০২২, ১২:০০আপডেট : ১৮ ডিসেম্বর ২০২২, ১২:০০

কাতারে এমনিতে সবজায়গায় বিশ্বকাপের উত্তেজনা আপনি পাবেন না। শুধুমাত্র ফ্যানজোনগুলোর দিকে তাকালে দেখা যায় বিশ্বকাপ এখানে বেঁচে আছে! এমনিতে কাতারিদের কাছে বিশ্বকাপ শুধু মাঠে গিয়ে খেলা দেখা ছাড়া অন্য কিছু নয়। তাও হয়তো সেই সংখ্যা বেশি নয়। এছাড়া এখানে যারা বিভিন্ন স্তরের অভিবাসী রয়েছেন তাদের মধ্যে উত্তেজনাটা বেশ বেশি। আর এখন বিশ্বকাপের সব উত্তেজনা আর্জেন্টিনা-ফ্রান্স ফাইনাল ম্যাচকে ঘিরেই।

ফাইনালে ম্যাচ কে জিতবেন? এটা নিয়ে যেমন পুরো বিশ্বে চর্চা হচ্ছে। ঠিক তেমনটি কাতারেও। লুসাইল আইকনিক স্টেডিয়ামে ম্যাচের আগে যেখানে সমর্থকরা ভিড় করে থাকে সেখানে গিয়ে কথা হলো অনেকের সঙ্গে। বেশিরভাগই আর্জেন্টিনাকে বিশ্ব চ্যাম্পিয়ন হতে দেখতে চায়।চায় মেসির হাতে প্রথমবারের মতো ট্রফি উঠুক। আবার দুয়েকজন আছেন যারা আবার ঘুরিয়ে ফিরিয়ে এমবাপ্পের হাতে ট্রফি দেখতে চাইছেন।

সুক ওয়াফিফে সবসময় সমর্থকরা ভিড় করে থাকেন। নানানভাবে সময় কাটান। আর্জেন্টিনার জার্সি গায়ে এক চীনের নাগরিক খুন তো ভাঙা ভাঙা ইংরেজিতে বললেন,‘মেসির হাতে ট্রফি দেখতে চাই। তা যে করেই হোক। তাই তো ফাইনাল দেখার জন্য এতদূর এসেছি।’

আরেক আর্জেন্টাইন দিয়েগো মিলিতাওর সোজা কথা,‘ আর্জেন্টিনা দারুণ ফর্মে আছে। আছে মেসি-আলভারেজসহ অন্যরা। আমরা এবার পরিষ্কারভাবে মেসিদের হাতে ট্রফি দেখতে পাচ্ছি। সেই লক্ষ্যে ফাইনাল খেলা দেখতে যাবো।’

আর্জেন্টিনা ফাইনালে উঠায় টিকিটের চাহিদাও বেশ বেড়েছে।  বাইরে বেশি দামে হাঁকাচ্ছে বলে খবর রটেছে। এছাড়া আর্জেন্টিনা থেকে আরও সমর্থক খেলা দেখার জন্য কাতারে এরই মধ্যে এসেছেন। তাদের ফেডারেশনের কাছে টিকিট চেয়েও অনেকে পাননি।

জর্ডান থেকে আসা দুই কিশোরী সেদিন আলবিসেলেস্তের সেমিফাইনাল খেলা দেখার জন্য বাবার সঙ্গে  এসেছিলেন মাঠে। সেমিফাইনালে খেলা দেখে মুগ্ধ। তারাও চাইছেন যেন আকাশি-সাদা জার্সির জয় হোক। একজন তো বলেছিলেন,‘ মেসি ও ডি মারিয়ার খেলা ভালো লাগে। তাদের হাতে ট্রফি উঠলে আমাদের অনেক ভালো লাগে।’

হংকং থেকে একটি গ্রুপ তো আর্জেন্টিনার পতাকা জড়িয়ে হই-হুল্লোড় করছিলেন। তাদের একজন ভাঙা ভাঙা ইংরেজিতে আর্জেন্টিনার প্রতি গভীর ভালোবাসা প্রকাশ করেছিলেন।

শুধু যে আর্জেন্টিনা জয়গান হচ্ছে তা কিন্তু নয়। ফ্রান্সের নিজস্ব সমর্থকরা রয়েছেন। যদিও তাদের দেখা সেভাবে মিলেনি। তবে ব্রাজিলের কেউ কেউ চাইছেন ফাইনাল মেসি নয় ফ্রান্স জিতুক!

ব্রাজিলের ব্যান্ড রেডির সাংবাদিক ফ্যানেলি আলিনে তাদের একজন। নিজেদের দল কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে। তবে  ফাইনাল ঘিরে তার প্রত্যাশার কথা শুনিয়েছেন ,‘আমি মেসির খেলার ভক্ত। কিন্তু চাই এমবাপ্পেরা ট্রফি জিতুক। আর্জেন্টিনা যেহেতু আমাদের চিরপ্রতিদ্বন্দ্বী তাই চাইবো না ওরা শিরোপা উৎসব করুক।’

পুরো বিশ্বে ফাইনাল ঘিরে লক্ষ-কোটি সমর্থক অপেক্ষায় আছে। লুসাইলেই রাতে ফয়সালা হবে সবকিছু।

/এমএস/
সম্পর্কিত
৯ ফরোয়ার্ড নিয়ে বিশ্বকাপে যাচ্ছে এশিয়ান চ্যাম্পিয়ন কাতার
মার্টিনেজের অপেক্ষায় ঘুমাতে পারছিল না মাশরাফির দুই সন্তান
ঢাকায় বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্টিনেজ
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম