সেমিতে অস্ট্রেলিয়ার মুখোমুখি পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
০৮ নভেম্বর ২০২১, ০০:৩০আপডেট : ০৮ নভেম্বর ২০২১, ০০:৩০

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে জয় পেয়েছে পাকিস্তান। রবিবার গ্রুপ-২-এ সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তান ৭২ রানে হারিয়েছে স্কটল্যান্ডকে। এতে এই পর্বে টানা পাঁচ ম্যাচ জিতে ১০ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হলো পাকিস্তান। ফলে সেমিফাইনালে  গ্রুপ-১-এ  রানার্স-আপ হওয়া অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে তারা।  

শারজাহতে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামে পাকিস্তান। ১০ ওভারে ৫৯ রানের মধ্যে ২ উইকেট হারায় তারা। মোহাম্মদ রিজওয়ান ১৫ ও ফখর জামান ৮ রান করে ফিরেন। 

পরে রানের গতি বাড়িয়েছেন অধিনায়ক বাবর আজম। ৪০ বলে টি-টোয়েন্টি ক্যারিয়ারের ২৪তম ও এবারের আসরে পঞ্চম ম্যাচে চতুর্থ হাফ সেঞ্চুরি করেন  তিনি। ৪৭ বলে ৫টি চার ও ৩টি ছক্কায় ৬৬ রান করে আউট হন বাবর। ১৯ বলে ৩১ রানের ইনিংস খেলেছেন মোহাম্মদ হাফিজ। 

তবে শেষ দিকে স্কটল্যান্ডের বোলারদের ওপর তাণ্ডব চালিয়েছেন শোয়েব মালিক। ৬টি ছক্কা ও ১টি চারে মাত্র ১৮ বলে টি-টোয়েন্টি ক্যারিয়ারে নবম  হাফ-সেঞ্চুরি তুলেছেন তিনি।  বাবর ও মালিকের জোড়া হাফ-সেঞ্চুরিতে ২০ ওভারে ৪ উইকেটে ১৮৯ রানের সংগ্রহ পায় পাকিস্তান। শেষ ৮ ওভার থেকেই  ১১৪ রান তুলে তারা।

১৯০ রানের টার্গেটে ৪১ রানে ৪ উইকেট হারিয়ে লড়াই থেকে ছিটকে পড়ে স্কটল্যান্ড। তবে দলকে লড়াইয়ে ফেরানোর চেষ্টা করেছিলেন চার নম্বরে নামা রিচি বেরিংটন। কিন্তু অন্যান্য ব্যাটারদের সহায়তা না পাওয়ায় সেটি সম্ভব হয়নি। 

শেষ পর্যন্ত বেরিংটনের হাফ-সেঞ্চুরিতে ২০ ওভারে ৬ উইকেটে ১১৭ রান করে ম্যাচ হাতে স্কটল্যান্ড। ৩৭ বলে ৪টি চার ও ১টি ছক্কায় অপরাজিত ৫৪ রান করেন বেরিংটন। পাকিস্তানের শাদাব খান ২টি উইকেট নেন। ম্যাচ সেরা হন মালিক। 

আগামী ১০ নভেম্বর টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে খেলবে গ্রুপ-১ চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও গ্রুপ-২ রানার্স আপ নিউজিল্যান্ড। ১১ নভেম্বর টুর্নামেন্টের দ্বিতীয় সেমিতে মুখোমুখি হবে পাকিস্তান-অস্ট্রেলিয়া। 

/এএ/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম