মাদ্রিদ ওপেনের শিরোপা জকোভিচের

স্পোর্টস ডেস্ক
০৯ মে ২০১৬, ১৫:১২আপডেট : ০৯ মে ২০১৬, ১৫:১৭

নোভাক জকোভিচ। মাদ্রিদ ওপেনের শিরোপা প্রত্যাশিতভাবেই জিতে নিয়েছেন নোভাক জকোভিচ। ফাইনালে ব্রিটিশ অ্যান্ডি মারেকে ৬-২, ৩-৬, ৬-৩ গেমে হারিয়েছেন সার্বিয়ান এই তারকা। 
এবছর এরমধ্য দিয়ে পঞ্চম শিরোপা জিতলেন জকোভিচ। গতবার এই শিরোপা জিতেছিলেন মারে। শুধু তাই নয়, মারের বিপক্ষে নিজের মুখোমুখি লড়াইয়ের রেকর্ডটাকে আরও বাড়িয়ে নিয়েছেন তিনি। যেটা এখন ২৩-৯।  
শিরোপা জয়ের পর জকোভিচ বলেন, ‘আমি তিন বছর ধরে মাদ্রিদ টুর্নামেন্টের অপেক্ষায় ছিলাম। কারণ টুর্নামেন্টটি সর্বশেষ খেলেছি ২০১৩ সালে। আর মারেকেও ধন্যবাদ দিতে হবে। কারণ সে অসাধারণ প্রতিদ্বন্দ্বিতা করেছে।’
মারে হারলেও প্রতিপক্ষকে অভিনন্দন জানাতে ভুলেননি। বলেন, ‘নোভাকের জন্য দুর্দান্ত একটি জয়। তাকে অভিনন্দন। সর্বশেষ দুই বছরে এখানে আমারই সাফল্য ছিল।’
/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের