কব্জির চোট নিয়ে ফ্রেঞ্চ ওপেন থেকে ছিটকে গেলেন নয়বারের ফ্রেঞ্চ ওপেন জয়ী রাফায়েল নাদাল। বাঁ হাতের চোটের কারণে নিজ থেকেই নাম প্রত্যাহার করে নিয়েছেন স্প্যানিশ এই তারকা।
গত বৃহস্পতিবারই তৃতীয় রাউন্ডের টিকিট কাটেন নাদাল। সরাসরি সেটে জেতেন ফাকুন্ডো বেগিনসের বিপক্ষে। যেটা ছিল তার ২০০তম গ্র্যান্ড স্লাম জয়।
নিজের চোট প্রসঙ্গে নাদাল বলেন, ‘আমি গত ম্যাচে খেললেও হাতে ব্যাথানাশক নিয়েই খেলেছি। তবে ধীরে ধীরে ব্যথার পরিমাণ আরও বাড়তে থাকে। এরপরই না খেলার সিদ্ধান্ত নিলাম।’
পরে অবশ্য নিজেই চোটের প্রসঙ্গ টেনে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহারের বিষয়টি নিজের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেন নাদাল।
/এফআইআর/






