ফ্রেঞ্চ ওপেনে অঘটনের শিকার হলেন সেরেনা উইলিয়ামস। নারী টেনিসের শীর্ষে থাকা এই মার্কিন তারকাকে হারিয়ে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন স্পেনের গার্বিনে মুগুরুজা।
শনিবার ফাইনালে ২১টি গ্র্যান্ড স্ল্যাম জেতা সেরেনাকে ৭-৫, ৬-৪ গেমে হারান ২২ বছর বয়সী মুগুরুজা।
গতবছর উইম্বলডনে ফাইনালে সেরেনার কাছেই হারের স্বাদ নিয়েছিলেন মুগুরুজা।
ফাইনাল শেষে তিনি বলেন, ‘অন্যতম সেরা এক খেলোয়াড়ের বিপক্ষে গ্র্যান্ড স্ল্যাম জিততে পেরে আমি খুব আনন্দিত। এটা সেরা ফাইনাল।’
১৯৯৮ সালে আরানচা সানচেজের পর স্পেনের প্রথম নারী খেলোয়াড় হিসেবে ফ্রেঞ্চ ওপেন জিতলেন মুগুরুজা।
/এফআইআর/








