ফেদেরারের বিদায়, উইম্বলডনের ফাইনালে মুখোমুখি মারে-রাওনিচ

স্পোর্টস ডেস্ক
০৯ জুলাই ২০১৬, ১২:০০আপডেট : ০৯ জুলাই ২০১৬, ১২:০০

রজার ফেদেরার সহজ জয় দিয়ে উইম্বলডন ওপেনের ফাইনালে উঠেছেন স্কটিশ টেনিস তারকা অ্যান্ডি মারে। শুক্রবার দ্বিতীয় সেমিফাইনালে মারে সরাসরি সেটে পরাজিত করেছেন চেক প্রজাতন্ত্রের দশম বাছাই টমাস বার্ডিচকে (৬-৩, ৬-৩, ৬-৩)। 

আগামী রবিবার ফাইনালে মারে মুখোমুখি হবেন ফেদেরারকে হারিয়ে প্রথমবারের মতো কোনও গ্রান্ডস্লামের ফাইনালে আসা কানাডার মাইলস রাওনিচের। উইম্বলডন ওপেনের রুদ্ধশ্বাস সেমিফাইনালে সুইস তারকা রজার ফেদেরারকে হারিয়ে প্রথমবারের মতো কোনও গ্রান্ডস্লামের ফাইনালে উঠে এসেছেন রাওনিচ। এখন তার স্বপ্ন প্রথম গ্রান্ডস্লাম জয়। অন্যদিকে অঘটনের শিকার ফেদেরারের হলো না ১৮তম গ্রান্ডস্লামে চুমু খাওয়া।

ফাইনালে মারের মুখোমুখি হবেন রাওনিচ। মারের এটি এগারতম গ্রান্ডস্লাম ফাইনাল। আগের দশ ফাইনালের মধ্যে আটবারই হেরেছেন মারে। প্রতিবারেই প্রতিপক্ষ ছিলেন হয় জকোভিচ, না হয় ফেদেরার। এবারই প্রথম ফাইনালে নতুন কেউ মারের সামনে।

ফাইনালে উঠার মাধ্যমে মারে নতুন রেকর্ড গড়েছেন। ফ্রেড পেরিকে ছাড়িয়ে প্রথম ব্রিটিশ খেলোয়াড় হিসাবে এগারতম গ্রান্ডস্লামের ফাইনালে খেলবেন মারে। ২০১৩ সালের পর প্রথম উইম্বলডনের ফাইনাল খেলছেন মারে।

এবার দেখার বিষয়, ১১তম ফাইনাল স্মরণীয় করে রাখতে পারেন কী না মারে। তার হাতে কি ধরা দেবে তৃতীয় গ্রান্ডস্লামের ট্রফি, নাকি বাজিমাত করবেন ফেদেরারকে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে আসা কানাডিয়ান যুবক রাওনিচ?

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের