অলিম্পিকের আগে প্রস্তুতিটা ভালো করেই নিলেন র্যাংকিংয়ের শীর্ষে থাকা নোভাক জকোভিচ। রজার্স কাপের শিরোপা জিতেছেন তিনি। হারিয়েছেন জাপানের কাই নিশিকোরিকে।
ফাইনালে জকোভিচ জয় পেয়েছেন ৬-৩, ৭-৫ গেমে। এ নিয়ে রজার্স কাপে চতুর্থ শিরোপা জিতলেন সার্বিয়ান এই তারকা।
এবার রিও অলিম্পিকে সার্বিয়াকে প্রতিনিধিত্ব করবেন তিনি। তবে এর আগে অ্যান্ডি মারে, রাফায়েল নাদাল ও রজার ফেদেরার নাম প্রত্যাহার করে নেওয়ায় জকোভিচ ফেভারিট হিসেবেই থাকছেন প্রতিযোগিতায়।
এই মৌসুমটা ভালোই কাটিয়েছেন জকোভিচ। এ নিয়ে ৭টিতে জয় এবং সার্বিকভাবে ৬৬টিতে জিতেছেন তিনি। এখন পর্যন্ত তার গ্র্যান্ড স্লাম শিরোপা রয়েছে ১২টি।
/এফআইআর/







