ইউএস ওপেনের ফাইনালে জোকোভিচ-ওয়ারিঙ্কা

স্পোর্টস ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০১৬, ১৬:০৯আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৬, ১৬:২০

ফাইনালে মুখোমুখি শিরোপা ধরে রাখার মিশনে কাল (রবিবার) ফ্লাশিং মিডোয় নামবেন নোভাক জোকোভিচ। জায়েল মঁফিলসকে ৬-৩, ৬-২, ৩-৬, ৬-২ গেমে হারিয়ে সার্বিয়ান তারকা উঠে গেছেন যে ইউএস ওপেনের ফাইনালে। শিরোপা লড়াইয়ে তার প্রতিপক্ষ সুইস তারকা স্তানিসলাস ওয়ারিঙ্কা, যিনি সেমিফাইনালে জাপানের কেই নিশিকোরিকে হারিয়েছেন ৪-৬, ৭-৫, ৬-৪, ৬-২ গেমে।
চোটের কারণে বেশ কয়েকটি ম্যাচ সহজে জিতেছেন জোকোভিচ। নিজেও কিন্তু ভুগছেন চোটে। কাঁধের প্রচন্ড ব্যথা নিয়েও তাকে খেলতে হয়েছে সেমিফাইনাল। মঁফিলসের বিপক্ষে সেমিফাইনালে কাঁধের দুই পাশের চিকিৎসা নিতে হয়েছে তাকে। এর পরও সহজ জয়ই পেয়েছেন ছেলেদের একেকের নাম্বার ওয়ান। এমন পরিস্থিতির পরও ম্যাচটা জিতে স্বভাবতই খুশি জোকোভিচ, ‘ভীষণ খুশি এমন একটা ম্যাচ জেতার পর।’ এরই সঙ্গে ফরাসি প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে শতভাগ জয় ধরে রাখলেন ইউএস ওপেনের এখনকার চ্যাম্পিয়ন। জয়ের সংখ্যাটা নিয়ে গেছেন ১৩তে।
মেয়েদের এককের ফাইনালে আজ রাতে মুখোমুখি হচ্ছেন অ্যাঞ্জেলিক কেরবার ও ক্যারোলিনা পিলিস্কোভা। তাদের ফাইনালে উঠার সঙ্গে একটা বিষয় নিশ্চিত হয়ে গেছে, নতুন চ্যাম্পিয়ন পাচ্ছে ইউএস ওপেন। কেরবার তৃতীয়বার উঠলেন গ্র্যান্ড স্লামের ফাইনালে। বছরের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেন জিতে ক্যারিয়ারের সেরা সময় কাটাচ্ছেন এই জার্মান। তার প্রতিপক্ষ চেক প্রজাতন্ত্রের পিলিস্কোভা অবশ্য এবারই উঠেছেন বড় কোনও টুর্নামেন্টের ফাইনালে।
/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম