শীর্ষে উঠে প্যারিস মাস্টার্সের শিরোপা জিতলেন মারে

স্পোর্টস ডেস্ক
০৭ নভেম্বর ২০১৬, ১১:০০আপডেট : ০৭ নভেম্বর ২০১৬, ১১:১০

শীর্ষে উঠে প্যারিস মাস্টার্সের শিরোপা জিতলেন মারে সোমবারই আনুষ্ঠানিকভাবে ঘোষিত হবে এটিপি র‌্যাংকিং। তবে এর আগেই নিশ্চিত হয়ে গেছে অ্যান্ডি মারের শীর্ষে উঠা। প্যারিস মাস্টার্সের ফাইনালে উঠেই নিজের আধিপত্যের জানান দিয়েছিলেন। ইতোমধ্যে ফাইনালেও মার্কিন তারকা জন ইসনারকে হারিয়ে প্রথমবারের মতো এই শিরোপা ঘরে তুলেছেন।

যার মধ্য দিয়ে ১৯৭৩ সালে র‌্যাংকিং চালু হওয়ার পর ২৬তম খেলোয়াড় হিসেবে চূড়ায় উঠার কীর্তি গড়লেন মারে। তবে ব্রিটিশ খেলোয়াড় হিসেবে মারেই প্রথম তারকা হিসেবে এই কীর্তি গড়লেন। এমনকি বয়সের দিক থেকে দ্বিতীয় স্থানে থেকে এমন কীর্তি গড়েছেন। এর আগে ১৯৭৪ সালে তার থেকে বেশি বয়সে (৩০ বছর ১১ দিন) এই কীর্তি গড়েন জন নিউকাম্ব।

বছরটা যে মারেরই তার প্রমাণ এই প্যারিস মাস্টার্সের শিরোপা। এ নিয়ে এ বছর ষষ্ঠ এটিপি শিরোপা জেতার স্বাদ নিলেন ব্রিটিশ তারকা মারে। এছাড়া দ্বিতীয় অলিম্পিক স্বর্ণ, উইম্বলডন শিরোপাতো রয়েছেই।

অবশ্য শীর্ষে উঠে এমন কীর্তি গড়ার জন্য মিলোস রাওনিককেই কৃতজ্ঞতা জানাতে হবে মারের! কারণ ইনজুরির কারণে সেমিফাইনাল থেকে নাম প্রত্যাহারের পরই যে এমনটি করতে পেরেছেন ব্রিটিশ তারকা! বিবিসি।

/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী