সহজেই দ্বিতীয় রাউন্ডে সেরেনা

স্পোর্টস ডেস্ক
১৭ জানুয়ারি ২০১৭, ১২:২০আপডেট : ১৭ জানুয়ারি ২০১৭, ১২:২২

সহজেই দ্বিতীয় রাউন্ডে সেরেনা অস্ট্রেলিয়ান ওপেনের শুরুটা ভালোভাবেই করেছেন সেরেনা। সুইস তারকা বেলিন্ডাকে হারিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছেন তিনি।

৬ বার অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন সেরেনা উইলিয়ামস। এবারের অস্ট্রেলিয়ান ওপেনে লক্ষ্য -রেকর্ড ২৩তম গ্র্যান্ড স্লাম। সেই লক্ষ্যে প্রথম পর্বের বাধা পেরিয়েছেন বিশ্ব র‌্যাংকিংয়ের ২ নম্বর তারকা। প্রথম রাউন্ডে হারিয়েছেন ‍১৯ বছর বয়সী বেলিন্ডা বেনচিচকে।

৩৫ বছর বয়সী সেরেনা কিশোরী বেনচিচকে পাত্তাই দেননি ৭৯ মিনিটের খেলায়। সরাসরি সেটে হারিয়েছেন ৬-৪, ৬-৩ গেমে।

জীবনে অনেক সাফল্য পেয়েছেন। তাই এখন আর সাফল্যের পেছনে ছুটছেন না সেরেনা। এমনটিই জানালেন ম্যাচের পর, ‘আমার আসলে হারানোর কিছু নেই। আমি প্রত্যেকটি ম্যাচই খেলি মজার জন্য। সারা দুনিয়া ভ্রমণ করছি আর সেরাটা দিতে টেনিস খেলছি।’

গত বছর অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে অ্যাঞ্জেলিক কেরবারের কাছে হারেন সেরেনা। তবে উইম্বলডন জিতে উন্মুক্ত যুগের সর্বাধিক গ্র্যান্ড স্লাম জেতার রেকর্ড স্পর্শ করেন। স্টেফি গ্রাফের সঙ্গে ২২টি গ্র্যান্ড স্লাম জিতে তার সঙ্গেই আছেন। এবার সেই রেকর্ডকে পেছনে ফেলে নতুন ইতিহাস গড়ার দিকেই রয়েছেন মার্কিন তারকা।

/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম