১৮তম গ্র্যান্ড স্লাম জিতলেন ফেদেরার

স্পোর্টস ডেস্ক
২৯ জানুয়ারি ২০১৭, ১৮:১৬আপডেট : ২৯ জানুয়ারি ২০১৭, ১৯:১৪

শিরোপা হাতে ফেদেরার

দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো রজার ফেদেরারের। বীরোচিত এক ম্যাচ খেলেই হাতে নিলেন ক্যারিয়ারের ১৮তম গ্র্যান্ড স্লাম শিরোপা। রবিবার মেলবোর্ন পার্কে চিরপ্রতিদ্বন্দ্বী রাফায়েল নাদালের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জিতলেন পঞ্চম অস্ট্রেলিয়ান ওপেন শিরোপা। ইনজুরিতে ছয় মাস কোর্টের বাইরে থেকে র‌্যাংকিংয়ে ১৭ নম্বরে নেমে যাওয়া ফেদেরার চার বছরের না পাওয়ার আক্ষেপ কাটালেন ৬-৪, ৩-৬, ৬-১, ৩-৬, ৬-৩ গেমে জিতে। ২০১২ সালের উইম্বলডন জয়ের পর এটি সুইস তারকার প্রথম গ্র্যান্ড স্লাম শিরোপা।

রড লেভার এরেনার ম্যাচটি নিশ্চিতভাবে স্মরণীয় হয়ে থাকবে ফেদেরার ও তার ভক্তদের মনে। স্কোরলাইন যতটা সহজ মনে হয়েছে ঠিক ততটা নয়। প্রথম চার সেটের লড়াই হয়েছে একপেশে। এক সেট ফেদেরার জিতেছেন তো আরেকটি গেছে নাদালের দিকে। তবে পঞ্চম সেটটি স্প্যানিশ তারকার অনুকূলেই ছিল। শুরুতে ২-০ তে এগিয়ে যান নাদাল। এরপর ২-১ এ ফেদেরার ব্যবধান কমানোর পর আবার এগিয়ে যান স্প্যানিশ বাছাই (৩-১)। এরপরই যেন নিজেকে ফিরে পান সুইস তারকা। দুরন্ত সব শটে আর নাদালকে ঘুরে দাঁড়াতে দেননি ৩৫ বছর বয়সী। এর মধ্যে মহাকাব্যিক ২৬ শটের র‌্যালিতে পঞ্চম সেটের পঞ্চম গেমে অ্যাডভান্টেজ নেন তিনি। শেষ সেটে লড়াকু নৈপুণ্য দেখিয়ে প্রায় চার ঘণ্টা পর বিজয় নিশ্চিত করেন ফেদেরার।

জয়ের উচ্ছ্বাসে ভাসলেন ফেদেরার নাদালের বিপক্ষে অস্ট্রেলিয়ান ওপেনে চতুর্থবার খেলে প্রথম জয় পেলেন সুইস তারকা। এর আগে ২০০৯ সালের ফাইনালে স্প্যানিশের কাছে হেরে যান সাবেক এক নম্বর তারকা। সেই শোধ তিনি নিলেন নাদালের বিপক্ষে তৃতীয় ফাইনাল জিতে। গ্র্যান্ড স্লামে এ চিরপ্রতিদ্বন্দ্বীর বিপক্ষে টানা ছয় ম্যাচ হারের পর জিতলেন ফেদেরার। স্প্যানিশ তারকার বিপক্ষে সর্বশেষ বড় শিরোপা তিনি জিতেছিলেন ২০০৭ সালের উইম্বলডন ফাইনালে। 
এনিয়ে সর্বকালের সর্বাধিক গ্র্যান্ড স্লাম জয়ী হিসেবে নাদালের সঙ্গে চারটি শিরোপার ব্যবধান বাড়ালেন ফেদেরার। আর ২০১০ সালের পর মেলবোর্ন পার্কে এটাই তার প্রথম শিরোপা। এ জয়ে বিশ্ব র‌্যাংকিংয়ে ১০ নম্বরে উঠে আসবেন তিনি। তিনটি ভিন্ন গ্র্যান্ড স্লামে পাঁচ বা তার বেশি শিরোপা জেতা প্রথম খেলোয়াড়ের মর্যাদাও পেলেন ফেদেরার।

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম