ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে হালেপ-ওস্তাপেঙ্কো

স্পোর্টস ডেস্ক
০৯ জুন ২০১৭, ১৫:২২আপডেট : ০৯ জুন ২০১৭, ১৫:২২

হালেপ ও ওস্তাপেঙ্কো ফ্রেঞ্চ ওপেনে মেয়েদের এককের লড়াই এবার আর তেমন আকর্ষণ করছে না। কারণ রেকর্ড গ্র্যান্ড স্লামজয়ী সেরেনা উইলিয়ামস ছিলেন না, খেলেননি ‘ডোপপাপী’ মারিয়া শারাপোভাও। কিন্তু চমক অপেক্ষা করেছে ফাইনাল পর্যন্ত। ১৯৮৩ সালের পর প্রথমবার কোনও অবাছাই খেলোয়াড় শিরোপা নির্ধারণী মঞ্চে। লাটভিয়ার জেলেনা ওস্তাপেঙ্কো গড়েছেন এ ইতিহাস।

৩৪ বছর আগে মিসি জাউসোভেচ অবাছাই খেলোয়াড় হয়ে রোঁলা গাঁরোর ফাইনালে উঠেছিলেন, হেরে যান ক্রিস এভার্টের কাছে। এবারের আসরের বিস্ময় ওস্তাপেঙ্কোর বিপক্ষে প্রথম গ্যান্ড স্লাম শিরোপার জন্য লড়বেন রোমানিয়ার সিমোনা হালেপ।  

ক্যারোলিনা প্লিসকোভার বিপক্ষে ৬-৪, ৩-৬, ৬-৩ গেমে জিতেছেন হালেপ। ফাইনাল জিতলে অ্যাঞ্জেলিক কারবারকে টপকে আগামী সপ্তাহে বিশ্বের এক নম্বর আসনটিও দখলে নেবেন তৃতীয় বাছাই এ তারকা।

নিজের ২০তম জন্মদিনে সুইজারল্যান্ডের টিমিয়া ব্যাকসিনজস্কিকে ৭-৬ (৭/৪), ৩-৬, ৬-৩ গেমে হারান ওস্তাপেঙ্কো। সূত্র- বিবিসি

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের