অমরত্বের পথে নাদালের শেষ বাধা ভাভরিঙ্কা

স্পোর্টস ডেস্ক
১০ জুন ২০১৭, ১৪:০৮আপডেট : ১০ জুন ২০১৭, ১৬:৩৬

ওয়াওরিঙ্কা ও নাদাল গ্র্যান্ড স্লামে অমরত্ব লাভের পথে রাফায়েল নাদাল। আর একটি মাত্র জয়, তাহলেই ফ্রেঞ্চ ওপেনে ‘লা ডেসিমা’র মালিকত্ব পাবেন স্প্যানিশ তারকা। অস্ট্রিয়ান ডোমিনিক থিয়েমকে ৬-৩, ৬-৪, ৬-০ গেমে হারিয়ে শুক্রবার ফরাসি ওপেনের ফাইনালে উঠেছেন তিনি। স্তানিস্লাস ভাভরিঙ্কাকে হারাতে পারলে রেকর্ড দশম ফ্রেঞ্চ ওপেন শিরোপা হাতে নেবেন নাদাল।

২০১৫ সালের কোয়ার্টার ফাইনালে নোভাক জোকোভিচের কাছে ছিটকে যাওয়ার পর গত আসরে ইনজুরি নিয়ে তৃতীয় রাউন্ডের আগেই সরে দাঁড়ান। ২০০৫ থেকে ২০১৪ সাল পর্যন্ত যে কোর্টে ৯ শিরোপা জিতেছেন নাদাল, সেখানে দুই বছর পর আবারও স্বরূপে ফিরেছেন। সেমিফাইনালে ষষ্ঠ বাছাইকে হারাতে দুই ঘণ্টার কয়েক মিনিট সময় নিয়েছেন। প্রথম পুরুষ খেলোয়াড় হিসেবে একই গ্র্যান্ড স্লামে ১০ বার শিরোপা হাতে নেওয়ার পথে তিনি।

আগামী রবিবার নাদাল মুখোমুখি হবেন ভাভরিঙ্কার। রোঁলা গাঁরোর এ কোর্টে দ্বিতীয়বার এ সুইস প্রতিপক্ষকে মোকাবিলা করবেন ৩১ বছর বয়সী। চার বছর আগের সাক্ষাতে এ কোর্টে জিতেছিলেন নাদাল। শিরোপা জেতা কঠিন হবে মানছেন ১৪ গ্র্যান্ড স্লামের মালিক, ‘খুব কঠিন প্রতিপক্ষের বিপক্ষে আর একটি ম্যাচ বাকি। বিকেলেই সে (ভাভরিঙ্কা) কঠিন এক ম্যাচ জিতেছে। রবিবার তাই আত্মবিশ্বাস নিয়ে কোর্টে নামবে সে।’

অনেক আত্মবিশ্বাস পাওয়ার মতো ম্যাচই জিতেছেন ভাভরিঙ্কা। গতবারের ফাইনালিস্ট এন্ডি মারের সঙ্গে তার চার ঘণ্টা চার মিনিটের মহাকাব্যিক ম্যাচ হয়েছে। দুই প্রতিপক্ষ হাড্ডাহাড্ডি লড়ে গেছে। কিন্তু ৩০ মিনিটের ব্যবধানে ভেঙে পড়ে মারের রক্ষণ। এক নম্বর স্কটিশের বিপক্ষে ৬-৭ (৬/৮), ৬-৩, ৫-৭, ৭-৬ (৭/৩), ৬-১ গেমে জয় নিশ্চিত করেন ভাভরিঙ্কা।

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম