টেনিস কিংবদন্তি বরিস বেকারকে দেউলিয়া ঘোষণা

স্পোর্টস ডেস্ক
২২ জুন ২০১৭, ১৪:৪০আপডেট : ২২ জুন ২০১৭, ১৬:০৫

বরিস বেকার উইম্বলডনে তিনবারের চ্যাম্পিয়ন বরিস বেকারকে দেউলিয়া ঘোষণা করেছে লন্ডনের একটি আদালত। সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচের সাবেক কোচ ২০১৫ সাল থেকে বেসরকারি কোম্পানি আরবুথনোট ল্যাথামের কাছে ঋণ নিয়েছিলেন এবং সময় মতো সেটা শোধ করতে পারেননি।

বুধবার বেকারের আইনজীবী আদালতের কাছে আরও ২৮ দিন সময় চেয়েছিলেন। কিন্তু আদালত সেটা প্রত্যাখ্যান করে এবং তারা জানিয়ে দেয়, অকল্পনীয় ঋণের বোঝা বেকার শোধ করতে পারবেন বলে মনে হয় না। এর পর তারা রায়ে ৪৯ বছর বয়সীকে দেউলিয়া ঘোষণা করে দেয়।

জোকোভিচের কোচ ছিলেন বেকার বিভিন্ন মিডিয়ার ধারাভাষ্যকার হিসেবে কাজ করা বেকার শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন না। তার সামনে ঋণ শোধ করার শেষ সুযোগ আছে। মায়োর্কায় তার ৬০ লাখ ইউরো সম্পত্তি আছে, যেটা বন্ধক রাখলে ঋণমুক্ত হবেন ১৯৮৮ ও ১৯৮৯ সালে পশ্চিম জার্মানিকে ডেভিস কাপ জেতানো এ টেনিস কিংবদন্তি।

১৯৮৫, ১৯৮৬ ও ১৯৮৯ সালে উইম্বলডন জয়ী বেকার ২০১৩ সাল থেকে তিন বছর জোকোভিচের কোচের দায়িত্বে ছিলেন। উইম্বলডন ছাড়াও অস্ট্রেলিয়ান ওপেনে ১৯৯১ ও ১৯৯৬ সালে চ্যাম্পিয়ন হন তিনি। ইউএস ওপেনে একমাত্র শিরোপা জেতেন ১৯৮৯ সালে। সূত্র- বিবিসি, দ্য টেলিগ্রাফ

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী