ভেনাসের বিরুদ্ধে গাড়ির ধাক্কায় হত্যার অভিযোগ

স্পোর্টস ডেস্ক
৩০ জুন ২০১৭, ১৮:১৭আপডেট : ৩০ জুন ২০১৭, ১৮:২২

ভেনাস উইলিয়ামস গত ৯ জুন ওয়েস্ট পাম বিচে গাড়ির ধাক্কায় আহত হন ৭৮ বছরের জেরোম বারসন। দুই সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই করে হার মানেন তিনি। এর পরই আলোচনায় যুক্তরাষ্ট্রের টেনিস তারকা ভেনাস উইলিয়ামস। তা এই দুর্ঘটনার সঙ্গে সম্পর্ক কী ৭ বারের গ্র্যান্ড স্লামজয়ীর? পুলিশ বলছে, মারাত্মক এ দুর্ঘটনায় জড়িত ভেনাস।

ফ্লোরিডার পাম বিচ গার্ডেনস পুলিশের মুখপাত্র বিবিসিকে নিশ্চিত করেছেন, এ দুর্ঘটনায় ভেনাসের জড়িত থাকার বিষয়টি তদন্ত করছে তারা। তাদের বিশ্বাস অপরাধ করেছেন তিনি। কিন্তু আইনজীবী বলেছেন, এটা নিছক একটি দুর্ঘটনা।

ঘটনার দিন বারসন তার স্ত্রীর সঙ্গে গাড়িতে করে ঘুরতে বেরিয়েছিলেন। চালকের আসনে ছিলেন তার স্ত্রী। যানজটের কারণে রাস্তার সংযোগস্থলে এসে হঠাৎ করে তাদের সামনে গাড়িয়ে ঢুকিয়ে দেন ভেনাস। তখনই ঘটে সংঘর্ষের ঘটনা। আহত অবস্থায় বারসনকে নেওয়া হয় হাসপাতালে।

৩৭ বছর বয়সী মার্কিন তারকা মাদকাসক্ত ছিলেন কিংবা ফোনে কথা বলছিলেন, এমন কোনও প্রমাণ পাওয়া যায়নি। পুলিশের কাছে বিবৃতিতে ভেনাস গাড়ি আস্তে চালানোর বিবৃতি দিয়েছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম। তার আইনজীবী ম্যালকম কানিংহাম সিএনএন’কে বলেছেন, তার মক্কেলের বিরুদ্ধে কোনও ট্রাফিক আইনভঙ্গের অভিযোগ আনা হয়নি। এটা শুধুই দুর্ঘটনা।

দোষী হোন বা না হোন, উইম্বলডন শুরু হওয়ার এক সপ্তাহ আগে এমন পরিস্থিতি ভেনাসের জন্য বড় ধাক্কা। বিবিসি, সিএনএন

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম