ইউএস ওপেনে জোকোভিচের খেলা নিয়ে সংশয়

স্পোর্টস ডেস্ক
২৬ জুলাই ২০১৭, ১৪:২৩আপডেট : ২৬ জুলাই ২০১৭, ১৪:২৫

ইউএস ওপেনে জোকোভিচের খেলা নিয়ে সংশয় আর কিছুদিন পরেই ইউএস ওপেন। তার আগেই চোটের খাতায় নাম লিখিয়েছেন সাবেক এক নম্বর নোভাক জোকোভিচ! সার্বিয়ান গণমাধ্যমগুলোর খবর, চোটের কারণে তার খেলা নিয়ে দেখা দিয়েছে সংশয়।

চোটের খবর উইম্বলডনেই দিয়েছিলেন জোকোভিচ। কোয়ার্টার ফাইনালে রিটায়ার্ড হার্ট হয়েছিলেন। তখনই জানিয়েছিলেন সুস্থ হতে বিশ্রামে যেতে চান তিনি। ডান কনুইয়ের এমনই অবস্থা যাতে প্রয়োজন লম্বা ছুটির! সেই চোটের কথা জানিয়েই সার্বিয়ান স্পোর্টসকি জুরনাল জানিয়েছে, ৩০ বছর বয়সী তারকাকে ১২ সপ্তাহ সাইড লাইনে থাকতে হতে পারে! অতিরিক্ত চাপ নেওয়াতেই বেহাল অবস্থায় রয়েছেন সার্বিয়ান তারকা।

২৮ আগস্ট শুরু হবে এই টুর্নামেন্ট। সেখানে জোকোভিচ শেষ পর্যন্ত থাকবেন কিনা তা নিয়ে এখনও জানা যায়নি বিস্তারিত। তবে এক মুখপাত্র জানিয়েছেন, ‘আমরা সব রকমের পরীক্ষা-নিরীক্ষাই করছি। বেশ কয়েকজন চিকিৎসকের দ্বারস্থ হয়েছি।’

১২ গ্র্র্যান্ড স্লামের মালিক জোকোভিচ সবশেষ এই টুর্নামেন্টের শিরোপা জিতেছেন ২০১৫ সালে। ২০১১ সালেও জিতেছিলেন এর শিরোপা। তাই এবার না থাকলে দর্শক হয়েই থাকতে হবে টুর্নামেন্টে!

/এফআইআর/   

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম